Judges 20:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা নিজেদেরকে আশ্বাস দিয়ে, প্রথমবার যে স্থানে সৈন্য স্থাপন করেছিল, পুনর্বার সেই স্থানে সৈন্য স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীরা পরস্পরকে উৎসাহিত করল এবং প্রথম দিন যেখানে তারা নিজেদের মোতায়েন করেছিল, সেখানেই আবার তাদের অবস্থান গ্রহণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-লোকেরা আপনাদিগকে আশ্বাস দিয়া, প্রথম দিবসে যে স্থানে সৈন্য রচনা করিয়াছিল, পুনর্ব্বার সেই স্থানে সৈন্য রচনা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-লোকেরা আপনাদিগকে আশ্বাস দিয়া, প্রথম দিবসে যে স্থানে সৈন্য রচনা করিয়াছিল, পুনর্বার সেই স্থানে সৈন্য রচনা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা গিয়ে সন্ধ্যা পর্যন্ত সদাপ্রভুর কাছে কান্নাকাটি করে বলল, “আমরা কি আমাদের ভাই বিন্যামীনীয়দের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাব?” উত্তরে সদাপ্রভু বললেন, “যাও।” এতে ইস্রায়েলীয় সৈন্যেরা সাহসে বুক বেঁধে প্রথম দিন যে জায়গায় যুদ্ধ করেছিল আবার সেখানে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা গিয়ে সন্ধ্যা পর্যন্ত মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে বলল, “আমরা কি আমাদের ভাই বিন্‌ইয়ামীনীয়দের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাব?” জবাবে মাবুদ বললেন, “যাও।” এতে ইসরাইলীয় সৈন্যেরা সাহসে বুক বেঁধে প্রথম দিন যে জায়গায় যুদ্ধ করেছিল আবার সেখানে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ইসরায়েলীরা আবার মন্দিরে গিয়ে সন্ধ্যা পর্যন্ত পরমেশ্বরের কাছে কান্নাকাটি করে তাঁর নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আবার আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে যুদ্ধ করতে যাব। প্রভু নির্দেশ দিলেন: হাঁ, যাও। তখন ইসরায়েলী সৈন্যদল উৎসাহিত হয়ে আগের দিন যেখানে সৈন্য সমাবেশ করেছিল, সেখানেই আবার সৈন্য সমাবেশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা প্রভুর কাছে গেল| সন্ধ্যা পর্যন্ত তারা ক্রন্দন করল| প্রভুকে তারা জিজ্ঞাসা করল, “আমরা কি আবার বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করব? ওরা তো আমাদের আত্মীয়স্বজন|” প্রভু উত্তর দিলেন, “যাও, তাদের সঙ্গে যুদ্ধ কর|” ইস্রায়েলের লোকরা এ ওকে উৎসাহ দিতে লাগল| তারপর প্রথম দিনের মতো এবারও তারা যুদ্ধ করতে বেরিয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা নিজেদেরকে আশ্বাস দিয়ে, প্রথম দিনের যে জায়গায় সৈন্য স্থাপন করেছিল, আবার সেই জায়গায় সৈন্য স্থাপন করল।