Judges 20:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আল্লাহ্‌র শরীয়ত-সিন্দুক ঐ স্থানে ছিল এবং হারুনের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস তৎসম্মুখে দণ্ডায়মান ছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ইস্রায়েলীরা সদাপ্রভুর কাছে জানতে চাইল। (সেই সময় ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেখানে ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুক ঐস্থানে ছিল, এবং হারোণের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস তৎসম্মুখে দণ্ডায়মান ছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুক ঐ স্থানে ছিল, এবং হারোণের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস তৎসম্মুখে দণ্ডায়মান ছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে ঈশ্বরের ব্যবস্থা-সিন্দুক বৈথেলেই ছিল, আর হারোণের নাতি, অর্থাৎ ইলিয়াসরের ছেলে পীনহস তাঁর সামনে দাঁড়িয়ে সেবার কাজ করতেন। সেইজন্য ইস্রায়েলীয়েরা সেখানে সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য জিজ্ঞাসা করল, “আমরা আমাদের ভাই বিন্যামীন-গোষ্ঠীর বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাব কি যাব না?” সদাপ্রভু উত্তর দিলেন, “যাও, কারণ কালকে আমি তোমাদের হাতে তাদের তুলে দিতে যাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে আল্লাহ্‌র সাক্ষ্য-সিন্দুক বেথেলেই ছিল, আর হারুনের নাতি, অর্থাৎ ইলিয়াসরের ছেলে পীনহস তাঁর সামনে দাঁড়িয়ে ইমামের কাজ করতেন। সেইজন্য বনি-ইসরাইলরা সেখানে মাবুদের ইচ্ছা জানবার জন্য জিজ্ঞাসা করল, “আমরা আমাদের ভাই বিন্যামীন-গোষ্ঠীর বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাব কি যাব না?” মাবুদ জবাব দিলেন, “যাও, কারণ কালকে আমি তোমাদের হাতে তাদের তুলে দিতে যাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে ঐশ্বরিক বিধানসহ চুক্তি সিন্দুকটি সেখানে ছইল। হারোণের পৌত্র, ইলিয়াসরের পুত্র পিনেহাস তখন ছিলেন মন্দিরের পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা প্রভুকে একটা প্রশ্ন করল| (সেকালে ঈশ্বরের সাক্ষ্যসিন্দুক ছিল বৈথেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের ঈশ্বরের নিয়ম সিন্দুক ঐ জায়গায় ছিল,