Judges 20:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বিন্ইয়ামীনীয়রা ঐ লোকদের বিরুদ্ধে বের হল এবং নগর থেকে দূরে আকর্ষিত হয়ে প্রথমবারের মত লোকদের আঘাত ও হত্যা করতে লাগল, বিশেষত বেথেল ও গিবিয়ার দিকে যাবার দুই রাজপথে তারা ইসরাইলের মধ্যে অনুমান ত্রিশ জনকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা ইস্রায়েলীদের সম্মুখীন হওয়ার জন্য বেরিয়ে এল এবং তাদের নগর থেকে দূরে আকৃষ্ট করা হল। আগের মতোই তারা ইস্রায়েলীদের হত্যা করতে শুরু করল, তাতে খোলা মাঠে এবং পথের উপরে—একটি বেথেলের অভিমুখে ও অন্যটি গিবিয়ার অভিমুখে, প্রায় ত্রিশজন মরে পড়ে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বিন্যামীন-সন্তানগণ ঐ লোকদের বিরুদ্ধে বাহির হইল, এবং নগর হইতে দূরে আকর্ষিত হইয়া প্রথম বারের ন্যায় লোকদিগকে আঘাত ও বধ করিতে লাগিল, বিশেষতঃ বৈথেলে যাইবার ও ক্ষেত্রস্থ গিবিয়াতে যাইবার দুই রাজপথে তাহারা ইস্রায়েলের মধ্যে অনুমান ত্রিশ জনকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বিন্যামীন-সন্তানগণ ঐ লোকদের বিরুদ্ধে বাহির হইল, এবং নগর হইতে দূরে আকর্ষিত হইয়া প্রথম বারের ন্যায় লোকদিগকে আঘাত ও বধ করিতে লাগিল, বিশেষতঃ বৈথেলে যাইবার ও ক্ষেত্রস্থ গিবিয়াতে যাইবার দুই রাজপথে তাহারা ইস্রায়েলের মধ্যে অনুমান ত্রিশ জনকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের বাধা দেবার জন্য বিন্যামীনীয়েরা বেরিয়ে এসে শহর থেকে দূরে গেল। তারা আগের মতই ইস্রায়েলীয়দের মেরে ফেলতে লাগল। তাতে মাঠের উপর এবং যে রাস্তা দু’টার একটা বৈথেলের দিকে এবং অন্যটা গিবিয়ার দিকে চলে গেছে তার উপর প্রায় ত্রিশজন লোক মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের বাধা দেবার জন্য বিন্ইয়ামীনীয়রা বেরিয়ে এসে শহর থেকে দূরে গেল। তারা আগের মতই বনি-ইসরাইলদের হত্যা করতে লাগল। তাতে মাঠের উপর এবং যে রাস্তা দু’টার একটা বেথেলের দিকে এবং অন্যটা গিবিয়ার দিকে চলে গেছে তার উপর প্রায় ত্রিশজন লোক মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তাদের পাল্টা আক্রমণ করতে বেরিয়ে এল। ইসরায়েলীরা তাদের প্রলুব্ধ করে নগর থেকে দূরে সরিয়ে আনল। অন্যন্য দিনের মত সেদিনও তারা ইসরায়েলীদের আক্রমণ করে অনেককে হতাহত করল। বেথলেহেম ও গিবিয়ায় যাওয়ার দুটি রাস্তায় এবং উন্মুক্ত প্রান্তরে তারা ত্রিশজন ইসরায়েলীকে বধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন সৈন্যবাহিনী গিবিয়া থেকে বেরিয়ে এল ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করতে| ইস্রায়েলবাহিনী তাদের বাধা না দিয়ে সুযোগ দিতে থাকল যেন তারা ওদের পিছু পিছু তাড়া করে| এই ভাবে তারা কৌশল করে বিন্যামীনদের শহর থেকে অনেক খানি দূরে বার করে আনল| বিন্যামীন সৈন্যরা আগের মত এবারও কিছু ইস্রায়েল সৈন্য হত্যা করতে শুরু করল| তারা প্রায় 30 জন ইস্রায়েলীয়কে হত্যা করল| কয়েকজনকে হত্যা করল মাঠে আর কয়েকজনকে হত্যা করল রাস্তায়| একটা রাস্তা গেছে বৈথেলের দিকে| আর একটা গিবিয়ার দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিন্যামীনরা ঐ লোকদের বিরুদ্ধে বের হল এবং নগর থেকে দূরে আকর্ষিত হয়ে প্রথম বারের মতো লোকদেরকে আঘাত ও হত্যা করতে লাগল, বিশেষত বৈথেলে যাবার ও ক্ষেত্রস্থ গিবিয়াতে যাবার দুই রাজপথে তারা ইস্রায়েলের মধ্যে অনুমান ত্রিশ জনকে হত্যা করল।