Judges 20:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বিন্‌ইয়ামীনীয়রা বললো, ওরা আমাদের সম্মুখে আগের মত পরাজিত হচ্ছে, কিন্তু বনি-ইসরাইলরা বলেছিল, এসো, আমরা পালিয়ে ওদেরকে নগর থেকে রাজপথে আকর্ষণ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিকে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা বলছিল, “আগের মতোই আমরা ওদের পরাজিত করছি,” অন্যদিকে ইস্রায়েলীরা বলছিল, “এসো আমরা পিছিয়ে যাই এবং নগর থেকে ওদের পথের দিকে আকর্ষণ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বিন্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূর্ব্বমত পরাজিত হইতেছে। কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে আকর্ষণ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বিন্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূর্বের ন্যায় পরাজিত হইতেছে, কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে আকর্ষণ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে বিন্যামীনীয়েরা বলতে লাগল, “আমরা ওদের আগের মতই হারিয়ে দিচ্ছি,” আর ইস্রায়েলীয়েরা বলল, “এস, আমরা পিছু হটে গিয়ে শহরের কাছ থেকে ওদের সরিয়ে রাস্তার উপর নিয়ে যাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বিন্‌ইয়ামীনীয়রা বলতে লাগল, “আমরা ওদের আগের মতই হারিয়ে দিচ্ছি,” আর বনি-ইসরাইলরা বলল, “এস, আমরা পিছু হটে গিয়ে শহরের কাছ থেকে ওদের সরিয়ে রাস্তার উপর নিয়ে যাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দেখে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা বলতে লাগল, ওরা আগের মতই আমাদের কাছে পরাজিত হচ্ছে। কিন্তু ইসরায়েলীরা তাদের নগর থেকে দূরে সরিয়ে রাজপথের দিকে নিয়ে আসার জন্য পালিয়ে যাওয়ার ভাণ করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন সৈন্যরা বলে উঠল, “আগের মত এবারও আমরা জিতছি!” ইস্রায়েলের লোকরা পালাচ্ছিল, কিন্তু এটা তাদের একটা চালাকি| তারা আসলে ওদের শহর থেকে বার করে রাস্তায় আনতে চাইছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে বিন্যামীনরা বলল, “ওরা আমাদের সামনে আগের মতো পরাজিত হচ্ছে।” কিন্তু ইস্রায়েলীয়রা বলেছিল, “এস, আমরা পালিয়ে ওদেরকে নগর থেকে রাজপথে আকর্ষণ করি।”