Judges 20:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত ইসরাইল থেকে দশ হাজার মনোনীত লোক গিবিয়ার সম্মুখে আসলে ঘোরতর যুদ্ধ হল; কিন্তু ওরা জানত না যে, অমঙ্গল ওদের নিকটবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলের 10,000 জন যোগ্যতাসম্পন্ন যুবক সামনে থেকে গিবিয়ার উপর আক্রমণ চালাল। সেই যুদ্ধ এত ধুন্ধুমার হল যে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা বুঝতেই পারেনি যে বিপর্যয় ঘনিয়ে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত ইস্রায়েল হইতে দশ সহস্র মনোনীত লোক গিবিয়ার সম্মুখে আসিল, তাহাতে ঘোরতর সংগ্রাম হইল; কিন্তু উহারা জানিত না যে, অমঙ্গল উহাদের নিকটবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত ইস্রায়েল হইতে দশ সহস্র মনোনীত লোক গিবিয়ার সম্মুখে আসিল, তাহাতে ঘোরতর সংগ্রাম হইল; কিন্তু উহারা জানিত না যে, অমঙ্গল উহাদের নিকটবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়দের দশ হাজার বাছাই করা লোক গিবিয়ার সামনের দিকে আক্রমণ চালাল, আর তাতে ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল; কিন্তু বিন্যামীনীয়েরা বুঝতে পারল না যে, তারা প্রায় সর্বনাশের মুখে এসে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলদের দশ হাজার বাছাই করা লোক গিবিয়ার সামনের দিকে হামলা চালাল, আর তাতে ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল; কিন্তু বিন্ইয়ামীনীয়রা বুঝতে পারল না যে, তারা প্রায় সর্বনাশের মুখে এসে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিবিয়া আক্রমণ করল এবং সেখানে ঘোরতর যুদ্ধ হল। বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তখনও কিন্তু বুঝতে পারল না যে তাদের বিপর্যয় ঘনিয়ে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুশিক্ষিত 10,000 ইস্রায়েলীয় সৈন্য গিবিয়া আক্রমণ করল| জোর লড়াই হল কিন্তু বিন্যামীন সৈন্যরা বুঝতে পারল না তাদের কি হতে চলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত ইস্রায়েল থেকে দশ হাজার মনোনীত লোক গিবিয়ার সামনে আসল, তাতে ঘোরতর সংগ্রাম হল; কিন্তু ওরা জানত না যে, অমঙ্গল ওদের কাছাকাছি।