Judges 20:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইসরাইলের সম্মুখে বিন্‌ইয়ামীনকে আঘাত করলেন, আর সেদিন বনি-ইসরাইলরা বিন্‌ইয়ামীনের পঁচিশ হাজার একশত লোককে সংহার করলো, এরা সকলেই তলোয়ারধারী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইস্রায়েলের সামনে বিন্যামীনকে পরাজিত করলেন, এবং সেদিন ইস্রায়েলীরা বিন্যামীন গোষ্ঠীভুক্ত 25,100 জন লোককে হত্যা করল। তারা সবাই ছিল তরোয়ালধারী সৈনিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু ইস্রায়েলের সম্মুখে বিন্যামীনকে আঘাত করিলেন, আর সেই দিন ইস্রায়েল-সন্তানগণ বিন্যামীনের পঁচিশ সহস্র এক শত লোককে সংহার করিল, ইহারা সকলেই খড়্‌গধারী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু ইস্রায়েলের সম্মুখে বিন্যামীনকে আঘাত করিলেন, আর সেই দিন ইস্রায়েল-সন্তানগণ বিন্যামীনের পঁচিশ সহস্র একশত লোককে সংহার করিল, ইহারা সকলেই খড়্‌গধারী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সেই দিন ইস্রায়েলীয়দের কাছে বিন্যামীন-গোষ্ঠীকে হার মানালেন এবং তারা পঁচিশ হাজার একশো বিন্যামীনীয় লোককে মেরে ফেলল। তারা সবাই ছিল তলোয়ারধারী সৈন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সেই দিন বনি-ইসরাইলদের কাছে বিন্যামীন-গোষ্ঠীকে হার মানালেন এবং তারা পঁচিশ হাজার একশো বিন্‌ইয়ামীনীয় লোককে হত্যা করল। তারা সবাই ছিল তলোয়ারধারী সৈন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সেদিন ইসরায়েলীদের হাতে বিন্যামীন গোষ্ঠীর পরাজয় ঘটালেন। ইসরায়েলীরা সেদিন বিন্যামীন গোষ্ঠীর পঁচিশ হাজার একশো লোককে সংহার করল। এরা সকলেই সশস্ত্র যোদ্ধা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েল সৈন্যবাহিনীকে ব্যবহার করে বিন্যামীন সৈন্যদের পরাজিত করলেন| সেদিন ইস্রায়েলের সৈন্যরা 25,100 জন বিন্যামীন সৈন্য হত্যা করেছিল| এই সৈন্যরা সকলেই যুদ্ধবিদ্যায় শিক্ষিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু ইস্রায়েলের সামনে বিন্যামীনকে আঘাত করলেন, আর সে দিন ইস্রায়েলীয়রা বিন্যামীনের পঁচিশ হাজার একশো লোককে সংহার করল, এরা সবাই খড়গধারী ছিল।