Judges 20:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলরা ও তাদের লুকিয়ে থাকা লোকদের মধ্যে এই চিহ্ন স্থির করা হয়েছিল যে, লুকিয়ে থাকা লোকেরা নগর থেকে ধোঁয়ার মেঘ ওঠাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা ওৎ পেতে থাকা লোকদের বলে দিয়েছিল, যেন তারা নগর থেকে ধোঁয়াযুক্ত বিশাল মেঘ ছড়িয়ে দেয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-লোকদের ও লুক্কায়িত লোকদের মধ্যে এই চিহ্ন স্থির করা হইয়াছিল যে, লুক্কায়িত লোকেরা নগর হইতে ধূমের মেঘ উঠাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-লোকদের ও লুক্কায়িত লোকদের মধ্যে এই চিহ্ন স্থির করা হইয়াছিল যে, লুক্কায়িত লোকেরা নগর হইতে ধূমের মেঘ উঠাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লুকিয়ে থাকা সৈন্যদের সংগে অন্যান্য ইস্রায়েলীয় সৈন্যেরা এই চিহ্ন ঠিক করেছিল যে, তারা শহর থেকে মেঘের মত করে ধূমা উপরের দিকে উঠতে দেখলে যুদ্ধের জন্য ঘুরে দাঁড়াবে। যখন বিন্যামীনীয়েরা ইস্রায়েলীয়দের ত্রিশজনকে মেরে ফেলেছিল তখন তারা বলেছিল, “আমরা প্রথম বারের যুদ্ধে যেমন তাদের হারিয়ে দিয়েছিলাম এবারও তা-ই করছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লুকিয়ে থাকা সৈন্যদের সংগে অন্যান্য ইসরাইলীয় সৈন্যেরা এই চিহ্ন ঠিক করেছিল যে, তারা শহর থেকে মেঘের মত করে ধোঁয়া উপরের দিকে উঠতে দেখলে যুদ্ধের জন্য ঘুরে দাঁড়াবে। যখন বিন্‌ইয়ামীনীয়রা বনি-ইসরাইলদের ত্রিশজনকে হত্যা করেছিল তখন তারা বলেছিল, “আমরা প্রথম বারের যুদ্ধে যেমন তাদের হারিয়ে দিয়েছিলাম এবারও তা-ই করছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের এই দুই সেনাদলের মধ্যে এই সঙ্কেত স্থির করা ছিল যে নগর থেকে ধোঁয়া উঠতে দেখলেই
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আত্মগোপনকারীদের সঙ্গে ইস্রায়েলীয়রা একটা মতলব এঁটেছিল| লুকিয়ে থাকা লোকরা একাট বিশেষ ধরণের সংকেত পাঠাবে| তারা তৈরী করবে ধোঁয়ার মেঘ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল-লোকদের ও লুক্কায়িত লোকদের মধ্যে এই চিহ্ন স্থির করা হয়েছিল, লুক্কায়িতেরা নগর থেকে ধোঁয়ার মেঘ উঠাবে।