Judges 20:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যখন নগর থেকে স্তম্ভাকারে ধোঁয়ার মেঘ উঠতে লাগল, তখন বিন্ইয়ামীন পিছনে চেয়ে দেখলো, আর দেখ, সমস্ত নগর থেকে ধোঁয়া আসমানে উড়ে যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নগর থেকে যখন ধোঁয়ার স্তম্ভ উপরে উঠতে শুরু করল, তখন বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা মুখ ফিরিয়ে দেখল যে সমগ্র নগর থেকে গলগল করে ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যখন নগর হইতে স্তম্ভাকারে ধূমময় মেঘ উঠিতে লাগিল, তখন বিন্যামীন পশ্চাতে চাহিয়া দেখিল, আর দেখ, সমস্ত নগর ধূমময় হইয়া আকাশে উড়িয়া যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যখন নগর হইতে স্তম্ভাকারে ধূমময় মেঘ উঠিতে লাগিল, তখন বিন্যামীন পশ্চাতে চাহিয়া দেখিল, আর দেখ, সমস্ত নগর ধূমময় হইয়া আকাশে উড়িয়া যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাদের শহর থেকে যখন থামের মত হয়ে ধূমা উঠতে লাগল তখন তারা ঘুরে দেখল যে, গোটা শহর থেকে ধূমা আকাশে উঠে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাদের শহর থেকে যখন থামের মত হয়ে ধোঁয়া উঠতে লাগল তখন তারা ঘুরে দেখল যে, গোটা শহর থেকে ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন নগর থেকে পুঞ্জীভূত ধোঁয়া উঠতে লাগল তখন তারা পিছন ফিরে দেখল সারা নগরটি আগুনে জ্বলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীনের সৈন্যবাহিনী এবার পালাতে লাগলো| মরুভূমির দিকে তারা ছুটলো, কিন্তু তারা যুদ্ধ এড়াতে পারল না| ইস্রায়েলীয়রা শহর থেকে বেরিয়ে এসে তাদের হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যখন নগর থেকে স্তম্ভাকারে ধূমময় মেঘ উঠতে লাগল, তখন বিন্যামীন পিছনে চেয়ে দেখল, আর দেখ, সব নগর ধূমময় হয়ে আকাশে উড়ে যাচ্ছে।