Judges 20:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলরাও মুখ ফিরালো; তাতে অমঙ্গল তাদের উপরে এসে পড়লো দেখে বিন্ইয়ামীনের লোকেরা ভীষণ ভয় পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলীরাও তাদের পালটা আক্রমণ করল, এবং বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল, কারণ তারা বুঝতে পারল যে তাদের উপরে বিপর্যয় নেমে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-লোকেরাও মুখ ফিরাইল; তাহাতে অমঙ্গল আমাদের উপরে আসিয়া পড়িল দেখিয়া বিন্যামীনের লোকেরা বিহ্বল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-লোকেরাও মুখ ফিরাইল; তাহাতে অমঙ্গল তাহাদের উপরে আসিয়া পড়িল দেখিয়া বিন্যামীনের লোকেরা বিহ্বল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়েই ইস্রায়েলীয়েরা ঘুরে দাঁড়াল আর তাতে বিন্যামীনীয়েরা খুব ভয় পেল। তারা বুঝতে পারল যে, তাদের উপর সর্বনাশ এসে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়েই বনি-ইসরাইলরা ঘুরে দাঁড়াল আর তাতে বিন্ইয়ামীনীয়রা খুব ভয় পেল। তারা বুঝতে পারল যে, তাদের উপর সর্বনাশ এসে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে ইসরায়েলীরাও ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করল। বিপর্যয় ঘনিয়ে এসেছে দেখে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা হতবুদ্ধি হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা বিন্যামীনের লোকদের ঘেরাও করে তাদের তাড়িয়ে নিয়ে গেল| তারা তাদের বিশ্রাম নিতে দিল না| গিবিয়ার পূর্ব দিকে ইস্রায়েলীয়রা তাদের হারিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়রাও মুখ ফেরাল; তাতে অমঙ্গল আমাদের ওপরে এসে পড়ল দেখে বিন্যামীনের লোকেরা ভয় পেল।