Judges 20:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা বনি-ইসরাইলদের সম্মুখে মরুভূমির পথের দিকে ফিরল; কিন্তু সেই স্থানেও যুদ্ধ তাদের অনুবর্তী হল; এবং সমস্ত নগর থেকে আগত লোকেরা সেখানে তাদেরকে সংহার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা ইস্রায়েলীদের কাছ থেকে মরুপ্রান্তরের দিকে পালিয়ে গেল, কিন্তু তারা যুদ্ধ এড়িয়ে পালাতে পারল না। আর যেসব ইস্রায়েলী লোকজন নগর থেকে বেরিয়ে এসেছিল, তারা সেখানেই তাদের হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা ইস্রায়েল-লোকদের সম্মুখে প্রান্তরের পথের দিকে ফিরিল; কিন্তু সেই স্থানেও যুদ্ধ তাহাদের অনুবর্ত্তী হইল; এবং নগর সকল হইতে আগত লোকেরা তথায় তাহাদিগকে সংহার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা ইস্রায়েল-লোকদের সম্মুখে প্রান্তরের পথের দিকে ফিরিল; কিন্তু সেই স্থানেও যুদ্ধ তাহাদের অনুবর্তী হইল; এবং নগর সকল হইতে আগত লোকেরা তথায় তাহাদিগকে সংহার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা ইস্রায়েলীয়দের সামনে থেকে মরু-এলাকার দিকে পালাতে লাগল, কিন্তু যুদ্ধ থেকে রেহাই পেল না। অন্যান্য ইস্রায়েলীয়েরা শহর ও গ্রাম থেকে বের হয়ে এসে সেখানেই তাদের মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা বনি-ইসরাইলদের সামনে থেকে মরুভূমির দিকে পালাতে লাগল, কিন্তু যুদ্ধ থেকে রেহাই পেল না। অন্যান্য বনি-ইসরাইলরা শহর ও গ্রাম থেকে বের হয়ে এসে সেখানেই তাদের হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের নাগাল থেকে পালিয়ে খােলা মাঠের দিকে ছুটতে লাগল। কিন্তু সেখানেও তারা রেহাই পেল না। নগর থেকে বেরিয়ে আসা ও পিছু হটা ইসরায়েলী সৈন্যদলের মাঝে পড়ে তারা বিপর্যস্ত হল। ইসরায়েলী সৈন্যরা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং 18,000 সাহসী ও শক্তিশালী বিন্যামীন সৈন্য নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তারা ইস্রায়েল-লোকদের সামনে মাঠের পথের দিকে ফিরল এবং নগর কিন্তু সেই জায়গাতেও যুদ্ধ তাদের অনুবর্ত্তী হল এবং নগর সব থেকে আসা লোকেরা সেখানে তাদেরকে সংহার করল।