Judges 20:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চারদিকে বিন্ইয়ামীনকে ঘিরে তাড়াতে লাগল এবং সূর্যোদয়-দিকে গিবিয়ার সম্মুখস্থ স্থান পর্যন্ত তাদের বিশ্রামস্থানে তাদেরকে দমন করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের ঘিরে ধরল, তাড়া করল এবং খুব সহজেই পূর্বদিকে গিবিয়ার কাছে গিয়ে তাদের ছারখার করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চারিদিকে বিন্যামীনকে ঘেরিয়া তাড়াইতে লাগিল, এবং সূর্য্যোদয়-দিকে গিবিয়ার সম্মুখস্থ স্থান পর্য্যন্ত তাহাদের বিশ্রামস্থানে তাহাদিগকে দলিত করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চারিদিকে বিন্যামীনকে ঘেরিয়া তাড়াইতে লাগিল, এবং সূর্যোদয়-দিকে গিবিয়ার সম্মুখস্থ স্থান পর্যন্ত তাহাদের বিশ্রামস্থানে তাহাদিগকে দলিত করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিন্যামীনীয়দের তাড়া করে ঘিরে ফেলল এবং গিবিয়ার পূর্ব দিকে তাদের বিশ্রামের জায়গায় তাদের শেষ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বিন্ইয়ামীনীয়দের তাড়া করে ঘিরে ফেলল এবং গিবিয়ার পূর্ব দিকে তাদের বিশ্রামের জায়গায় তাদের শেষ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চারিদিক থেকে বিন্যামীন গোষ্ঠীর লোকদের ঘিরে হত্যা করতে করতে ক্রমাগত তাড়িয়ে নিয়ে যেতে লাগল এবং গিবিয়া পর্যন্ত তাড়িয়ে নিয়ে গিয়ে তাদের শেষ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশিষ্ট সৈন্যরা মরুভূমির দিকে ছুটতে লাগলো এবং তারা পৌঁছোল রিম্মোণ শিলা নামক জায়গায়| কিন্তু তাদের মধ্যে 5000 জন বিন্যামীন সৈন্য ইস্রায়েলীয়দের হাতে রাস্তাতেই মারা গেল| তারা ওদের গিদোম পর্যন্ত তাড়া করেছিল| সেখানে ইস্রায়েল সৈন্যবাহিনী আরও 2000 বিন্যামীনের লোকদের হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চারদিকে বিন্যামীনকে ঘিরে তাড়াতে লাগল এবং সূর্য্যোদয়ের দিকে গিবিয়ার সামনের দিক পর্যন্ত তাদের বিশ্রামের জায়গায় তাদেরকে দলিত করতে লাগল।