Judges 20:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবশিষ্ট লোকেরা মরুভূমির দিকে ফিরে রিম্মোণ শৈলে পালিয়ে যেতে লাগল, আর ওরা রাজপথে তাদের অন্য পাঁচ হাজার লোককে হত্যা করলো; পরে বেগে তাদের পিছনে পিছনে তাড়া করে গিদোম পর্যন্ত গিয়ে তাদের দুই হাজার লোককে আক্রমণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন মরুপ্রান্তরের দিকে পিছু ফিরে রিম্মোণ পাষাণ-পাথরের দিকে পালিয়ে গেল, তখন ইস্রায়েলীরা পথেই 5,000 জন লোককে হত্যা করল। গিদোম পর্যন্ত এগিয়ে গিয়ে তারা বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের পশ্চাদ্ধাবন করে গেল এবং আরও 2,000 লোককে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবশিষ্ট লোকেরা প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিতে লাগিল, আর উহারা রাজপথে তাহাদের অন্য পাঁচ সহস্র লোককে বধ করিল; পরে বেগে তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গিদোম পর্য্যন্ত গিয়া তাহাদের দুই সহস্র লোককে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবশিষ্ট লোকেরা প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিতে লাগিল, আর উহারা রাজপথে তাহাদের অন্য পাঁচ সহস্র লোককে বধ করিল; পরে বেগে তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গিদোম পর্যন্ত গিয়া তাহাদের দুই সহস্র লোককে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন বাকী বিন্যামীনীয়েরা ঘুরে মরু-এলাকার রিম্মোণ পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল তখন ইস্রায়েলীয়েরা পথের মধ্যেই তাদের পাঁচ হাজার লোককে মেরে ফেলল। তার পরেও তারা গিদোম পর্যন্ত বিন্যামীনীয়দের তাড়া করে নিয়ে গেল এবং আরও দু’হাজার লোককে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন বাকী বিন্ইয়ামীনীয়রা ঘুরে মরুভূমির রিম্মোণ পাহাড়ের দিকে পালিয়ে যাচ্ছিল তখন বনি-ইসরাইলরা পথের মধ্যেই তাদের পাঁচ হাজার লোককে হত্যা করল। তার পরেও তারা গিদোম পর্যন্ত বিন্ইয়ামীনীয়দের তাড়া করে নিয়ে গেল এবং আরও দু’হাজার লোককে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাকী লোকেরা প্রান্তরের পথ ধরে রিম্মোন পাহাড়ের দিকে পালিয়ে যেতে লাগল। ইসরায়েলীরা পথে তাদের আক্রমণ করে আরও পাঁচ হাজার লোককে বধ করল। এর পরেও তারা তাদের পিছনে তাড়া করে গিদোম পর্যন্ত গেল এবং আরও দুহাজার লোককে বধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অপরদিকে, 600 জন বিন্যামীনের লোক মরুভূমির দিকে গেল| রিম্মোণ শিলাতে গিয়ে তারা সেখানে চার মাস থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবশিষ্টেরা প্রান্তরের দিকে ফিরে রিম্মোণ পর্বতে পালিয়ে যেতে লাগল, আর ওরা রাজপথে তাদের অন্য পাঁচ হাজার লোককে হত্যা করল; পরে বেগে তাদের পিছন পিছন তাড়া করে গিদোম পর্যন্ত গিয়ে তাদের দুই হাজার লোককে আঘাত করল।