Judges 20:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেদিন বিন্‌ইয়ামীনের মধ্যে তলোয়ারধারী পঁচিশ হাজার লোক হত হল; তারা সকলেই বলবান লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন বিন্যামীন গোষ্ঠীভুক্ত 25,000 তরোয়ালধারী লোক নিহত হল। তারা সবাই ছিল বীর যোদ্ধা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়্‌গধারী পঁচিশ সহস্র লোক হত হইল; তাহারা সকলেই বলবান লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়্‌গধারী পঁচিশ সহস্র লোক হত হইল; তাহারা সকলেই বলবান লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন মোট পঁচিশ হাজার বিন্যামীনীয় সৈন্য মারা পড়ল। তারা সবাই ছিল ভাল যোদ্ধা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মোট পঁচিশ হাজার বিন্‌ইয়ামীনীয় সৈন্য মারা পড়ল। তারা সবাই ছিল ভাল যোদ্ধা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন বিন্যামীন গোষ্ঠীর মোট পঁচিশ হাজার সশস্ত্র সৈন্য নিহত হল। তারা সকলেই ছিল বীর সৈনিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা বিন্যামীনদের দেশে ফিরে এল| প্রত্যেক শহরে গিয়ে তারা লোকদের হত্যা করল| জন্তু জানোয়ারদেরও তারা রেহাই দিল না| সামনে যা খুঁজে পেল সব তারা ভেঙ্গে চুরে দিল| যত শহর পেল তার সমস্তই তারা জ্বালিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়গধারী পঁচিশ হাজার লোক হত হল; তারা সবাই বলবান লোক ছিল।