Judges 20:47 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ছয় শত লোক মরুভূমির দিকে ফিরে রিম্মোণ শৈলে পালিয়ে গিয়ে সেই রিম্মোণ শৈলে চার মাস বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাদের মধ্যে 600 জন লোক মরুপ্রান্তরের দিকে পিছু ফিরে রিম্মোণ পাষাণ-পাথরের দিকে পালিয়ে গেল এবং চার মাস তারা সেখানেই থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ছয় শত লোক প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিয়া সেই রিম্মোন শৈলে চারি মাস বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ছয়শত লোক প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিয়া সেই রিম্মোণ শৈলে চারি মাস বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বিন্যামীনীয়দের ছ’শো লোক ঘুরে মরু-এলাকার রিম্মোণ পাহাড়ে পালিয়ে গিয়ে চার মাস সেখানে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বিন্‌ইয়ামীনীয়দের ছ’শো লোক ঘুরে মরুভূমির রিম্মোণ পাহাড়ে পালিয়ে গিয়ে চার মাস সেখানে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে ছশো লোক কোনমতে প্রাণ বাঁচিয়ে মরু অঞ্চলের রিম্মোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পেরেছিল। সেখানে তারা চার মাস থাকল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ছয়শো লোক প্রান্তরের দিকে ফিরে রিম্মোণ পর্বতে পালিয়ে গিয়ে সেই রিম্মোণ পর্বতে চার মাস বাস করল।