Judges 20:48 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা বিন্‌ইয়ামীন-বংশের লোকদের প্রতিকূলে ফিরে নগরস্থ মানুষ ও পশু প্রভৃতি যা যা পাওয়া গেল, সেই সকলকে তলোয়ার দ্বারা আঘাত করলো; তারা যত নগর পেল, সেসব আগুনে পুড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলী লোকজন বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকায় ফিরে গেল এবং সব নগরে তরোয়াল চালিয়ে মানুষ, পশুপাল ও আরও যা যা পাওয়া গেল, সেসব ছারখার করে দিল। তারা যত নগর পেল, সেগুলিতে আগুন জ্বালিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-লোকেরা বিন্যামীন-সন্তানগণের প্রতিকূলে ফিরিয়া নগরস্থ মনুষ্য ও পশু প্রভৃতি যাহা যাহা পাওয়া গেল, সে সকলকে খড়্‌গধারে আঘাত করিল; তাহারা যত নগর পাইল, সে সকল আগুনে পোড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-লোকেরা বিন্যামীন-সন্তানগণের প্রতিকূলে ফিরিয়া নগরস্থ মনুষ্য ও পশু প্রভৃতি যাহা যাহা পাওয়া গেল, সেই সকলকে খড়্‌গধারে আঘাত করিল; তাহারা যত নগর পাইল, সেই সকল আগুনে পোড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে ইস্রায়েলীয়েরা ফিরে বিন্যামীনীয়দের বাকী লোকদের সবাইকে মেরে ফেলল এবং শহর ও গ্রামের মধ্যে পশু আর অন্যান্য যাদের পেল সবাইকে শেষ করে দিল। তারা যে সব শহর ও গ্রামে গেল তার সবগুলোতেই আগুন লাগিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে বনি-ইসরাইলরা ফিরে বিন্‌ইয়ামীনীয়দের বাকী লোকদের সবাইকে হত্যা করল এবং শহর ও গ্রামের মধ্যে পশু আর অন্যান্য যাদের পেল সবাইকে শেষ করে দিল। তারা যে সব শহর ও গ্রামে গেল তার সবগুলোতেই আগুন লাগিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তারপর ফিরে এসে বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত নগরগুলি আক্রমণ করে সেখানকার অধিবাসী ও পশুপাল নির্বিশেষে সকলকে হত্যা করল এবং নগরগুলি আগুনে পুড়িয়ে দিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা বিন্যামীদের প্রতিকূলে ফিরে নগরস্থ মানুষ ও পশু প্রভৃতি যা যা পাওয়া গেল, সে সবকে খড়গ দিয়ে আঘাত করল; তারা যত নগর পেল, সে সব আগুনে পুড়িয়ে দিল।