Judges 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গিবিয়ার গৃহস্থেরা আমার বিরুদ্ধে রাতের বেলায় উঠে আমার জন্য বাড়ির চারদিক বেষ্টন করলো। তারা আমাকে খুন করার কল্পনা করেছিল, আর আমার উপপত্নীকে বলাৎকার করায় সে মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতের বেলায় গিবিয়ার লোকজন আমাকে ধরার জন্য এসেছিল এবং আমাকে হত্যা করার মতলবে, সেই বাড়িটি ঘিরে ধরেছিল। তারা আমার উপপত্নীকে ধর্ষণ করল, ও সে মরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গিবিয়ার গৃহস্থেরা আমার বিরুদ্ধে উঠিয়া রাত্রিকালে আমার জন্য গৃহের চারিদিক্ বেষ্টন করিল। তাহারা আমাকে বধ করিবার কল্পনা করিয়াছিল, আর আমার উপপত্নীকে বলাৎকার করায় সে মরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গিবিয়ার গৃহস্থেরা আমার বিরুদ্ধে উঠিয়া রাত্রিকালে আমার জন্য গৃহের চারিদিক বেষ্টন করিল। তাহারা আমাকে বধ করিবার কল্পনা করিয়াছিল, আর আমার উপপত্নীকে বলাৎকার করায় সে মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলা গিবিয়ার লোকেরা আমার খোঁজে এসে বাড়ীটা ঘেরাও করল। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার বদলে তারা আমার উপস্ত্রীকে নিয়ে জোর করে তার সংগে ব্যভিচার করল, আর তাতে সে মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় গিবিয়ার লোকেরা আমার খোঁজে এসে বাড়ীটা ঘেরাও করল। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার বদলে তারা আমার উপস্ত্রীকে নিয়ে জোর করে তার সংগে জেনা করল, আর তাতে সে মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিবিয়ার কতকগুলি লোক আমাকে আক্রমণ করতে এসেছিল। তাই সেই রাতে যে বাড়িতে আমরা ছিলাম, সেই বাড়িটা ঘেরাও করেছিল। তারা চেয়েছিল আমাকে হত্যা করতে, কিন্তু তা না পেরে তারা আমার উপপত্নীকে ধর্ষণ করে মেরে ফেলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাতের বেলা গিবিয়া শহরের প্রধানরা আমি যে বাড়িতে ছিলাম সেখানে এল| তারা বাড়িটাকে ঘিরে ফেলে আমাকে হত্যা করতে চেয়েছিল| তারা আমার দাসীকে ধর্ষণ করেছিল| তাতে সে মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গিবিয়ার গৃহস্থেরা আমার বিরুদ্ধে উঠে রাত্রিবেলায় আমার জন্য গৃহের চারদিক্ ঘিরে রাখল। তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, আর আমার উপপত্নীকে ধর্ষণ করায় সে মারা গেল।