Judges 20:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি নিজের উপপত্নীকে নিয়ে খণ্ড খণ্ড করে ইসরাইলের অধিকারস্থ প্রদেশের সর্বত্র পাঠালাম, কেননা তারা ইসরাইলের মধ্যে কুকর্ম ও মূঢ়তার কাজ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার উপপত্নীকে নিয়ে, তাকে টুকরো টুকরো করে কেটে ইস্রায়েলের অধিকারভুক্ত প্রত্যেকটি এলাকায় একটি করে টুকরো পাঠিয়ে দিলাম, কারণ তারা ইস্রায়েলের মধ্যে এই নীচ ও জঘন্য কাজটি করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি নিজ উপপত্নীকে লইয়া খণ্ড খণ্ড করিয়া ইস্রায়েলের অধিকারস্থ প্রদেশের সর্ব্বত্র পাঠাইলাম, কেননা তাহারা ইস্রায়েলের মধ্যে কুকর্ম্ম ও মূঢ়তার কার্য্য করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি নিজ উপপত্নীকে লইয়া খণ্ড খণ্ড করিয়া ইস্রায়েলের অধিকারস্থ প্রদেশের সর্বত্র পাঠাইলাম, কেননা তাহারা ইস্রায়েলের মধ্যে কুকর্ম ও মূঢ়তার কার্য করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের মধ্যে তারা এমন লমপটতা এবং খারাপ কাজ করেছে বলে আমি আমার উপস্ত্রীকে কেটে টুকরা টুকরা করে ইস্রায়েলীয়দের ভাগে পড়া প্রত্যেকটি জায়গায় একটা করে টুকরা পাঠিয়ে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মধ্যে তারা এমন লমপটতা এবং খারাপ কাজ করেছে বলে আমি আমার উপস্ত্রীকে কেটে টুকরা টুকরা করে বনি-ইসরাইলদের ভাগে পড়া প্রত্যেকটি জায়গায় একটা করে টুকরা পাঠিয়ে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাই আমার উপপত্নীর মৃতদেহ কেটে খণ্ড করে ইসরায়েলীদের অধিকারভুক্ত এলাকার সব অঞ্চলে পাঠিয়েছিলাম, কারণ ইসরায়েলী সমাজে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা অত্যন্ত গর্হিত আচরণ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি আমার দাসীর দেহটাকে টুকরো টুকরো করলাম এবং ইস্রায়েল পরিবারগোষ্ঠীর প্রত্যেককে একটা করে টুকরো পাঠিয়ে দিলাম| যে সমস্ত প্রদেশ আমরা পেয়েছিলাম সেই সব জায়গাতেই আমার দাসীর 12টি দেহ খণ্ড পাঠিয়ে দিয়েছিলাম| পাঠিয়েছিলাম এই জন্যই, যে দেখাতে চেয়েছিলাম বিন্যামীনদের লোকরা ইস্রায়েলে এরকম কদর্য কাজ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি নিজ উপপত্নীকে নিয়ে খণ্ড খণ্ড করে ইস্রায়েলের অধিকারস্থ প্রদেশের সব জায়গায় পাঠালাম, কারণ তারা ইস্রায়েলের মধ্যে খারাপ কাজ করেছে।