Judges 21:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মণ্ডলীর বলবান লোকদের মধ্য থেকে বারো হাজার লোককে সেই স্থানে পাঠাল, আর তাদেরকে এই হুকুম করলো, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ নিবাসীদেরকে স্ত্রীলোক ও বালক-বালিকাদের তলোয়ার দ্বারা আঘাত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব জনসমাজ 12,000 যোদ্ধাকে নির্দেশ দিয়ে পাঠাল যেন তারা যাবেশ-গিলিয়দে যায় এবং মহিলা ও শিশুসহ সেখানে বসবাসকারী সব লোককে তরোয়াল দিয়ে হত্যা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মণ্ডলী বলবান লোকদের মধ্য হইতে বারো সহস্র লোককে সেই স্থানে পাঠাইল, আর তাহাদিগকে এই আজ্ঞা করিল, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ-নিবাসীদিগকে স্ত্রীলোক ও বালকবালিকাশুদ্ধ খড়্‌গধারে আঘাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মণ্ডলীর বলবান লোকদের মধ্য হইতে বারো সহস্র লোককে সেই স্থানে পাঠাইল, আর তাহাদিগকে এই আজ্ঞা করিল, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ নিবাসীদিগকে স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ খড়্‌গধারে আঘাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা তাদের শক্তিশালী যোদ্ধাদের মধ্য থেকে বারো হাজার লোককে পাঠিয়ে দিল যেন তারা যাবেশ-গিলিয়দে গিয়ে ছোট ছেলেমেয়ে ও স্ত্রীলোক সুদ্ধ সেখানকার সব লোকদের মেরে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা তাদের শক্তিশালী যোদ্ধাদের মধ্য থেকে বারো হাজার লোককে পাঠিয়ে দিল যেন তারা যাবেশ-গিলিয়দে গিয়ে ছোট ছেলেমেয়ে ও স্ত্রীলোক সুদ্ধ সেখানকার সব লোকদের হত্যা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সমবেত ইসরায়েলীদের পক্ষ থেকে বারো হাজার যোদ্ধাকে পাঠানাে হল এবং তাদের নির্দেশ দেওয়া হল, তোমরা গিয়ে ইয়াবেশ-গিলিয়দের অধিবাসীদের বধ করবে। নারী ও শিশুদেরও বাদ দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যাবেশ গিলিয়দে 12,000 সৈন্য পাঠাল| সৈন্যদের তারা বলে দিল, “যাবেশ গিলিয়দে গিয়ে সেখানকার প্রতিটি লোককে তরবারি দিয়ে হত্যা করবে| মেয়েদের আর বাচ্চাদের তোমরা ছেড়ে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মণ্ডলী বলবানদের মধ্য থেকে বারো হাজার লোককে সে জায়গায় পাঠাল, আর তাদেরকে এই আজ্ঞা করল, “তোমরা যাও, যাবেশ-গিলিয়দ-নিবাসীদেরকে স্ত্রীলোক ও বালক-বালিকাশুদ্ধ খড়গ দিয়ে আঘাত কর।