Judges 21:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যাবেশ-গিলিয়দ নিবাসীদের মধ্যে এমন চার শত কুমারী পেল, যারা পুরুষের পরিচয় পায় নি। তারা কেনান দেশস্থ শীলোর শিবিরে তাদেরকে নিয়ে আসলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাবেশ-গিলিয়দে বসবাসকারী লোকদের মধ্যে তারা এমন 400 জন তরুণীর খোঁজ পেল, যারা কোনো পুরুষমানুষের সঙ্গে কখনও শোয়নি, এবং তারা তাদের কনান দেশের শীলোতে অবস্থিত শিবিরে নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যাবেশ-গিলিয়দ-নিবাসীদের মধ্যে এমন চারি শত কুমারী পাইল, যাহারা পুরুষের সহিত শয়ন করিয়া তাহার পরিচয় প্রাপ্ত হয় নাই। তাহারা কনান দেশস্থ শীলোর শিবিরে তাহাদিগকে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যাবেশ-গিলিয়দ-নিবাসীদের মধ্যে এমন চারি শত কুমারী পাইল, যাহারা পুরুষের সহিত শয়ন করিয়া তাহার পরিচয় প্রাপ্ত হয় নাই। তাহারা কনান দেশস্থ শীলোর শিবিরে তাহাদিগকে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই যোদ্ধারা যাবেশ-গিলিয়দের বাসিন্দাদের মধ্যে চারশো যুবতী কুমারী মেয়ে পেল; তারা সেই মেয়েদের কনান দেশের শীলোর ছাউনিতে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই যোদ্ধারা যাবেশ-গিলিয়দের বাসিন্দাদের মধ্যে চারশো যুবতী অবিবাহিতা মেয়ে পেল; তারা সেই মেয়েদের কেনান দেশের শীলোর ছাউনিতে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়াবেশ-গিলিয়দের অধিবাসীদের মধ্যে তারা চারশো কুমারী মেয়ের সন্ধান পেল। তাদের তারা কনান দেশে শীলোর শিবিরে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ 12,000 সৈন্য যাবেশ গিলিয়দে 400 জন এমন মেয়ের দেখা পেল যারা কোন পুরুষের সঙ্গে এরকম সম্পর্ক স্থাপন করে নি| সৈন্যরা তাদের শীলোর শিবিরে নিয়ে এলো| শীলো কনানদের দেশে অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা যাবেশ-গিলিয়দ-নিবাসীদের মধ্যে এমন চারশো কুমারী পেল, যারা পুরুষের সঙ্গে শয়ন করে তার পরিচয় প্রাপ্ত হয়নি। তারা কনান দেশস্থ শীলোর শিবিরে তাদেরকে আনল।