Judges 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত মণ্ডলী লোক পাঠিয়ে রিম্মোণ শৈলে অবস্থিত বিন্‌ইয়ামীনীয়দের সঙ্গে আলাপ করলো ও তাদের কাছে সন্ধি ঘোষণা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সমগ্র জনসমাজ রিম্মোণ পাষাণ-পাথরে বসবাসকারী বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের কাছে এক শান্তি-প্রস্তাব দিয়ে পাঠাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত মণ্ডলী লোক পাঠাইয়া রিম্মোণ শৈলে অবস্থিত বিন্যামীন-সন্তানদের সহিত আলাপ করিল ও তাহাদের কাছে সন্ধি ঘোষণা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত মণ্ডলী লোক পাঠাইয়া রিম্মোণ শৈলে অবস্থিত বিন্যামীন সন্তানদের সহিত আলাপ করিল ও তাহাদের কাছে সন্ধি ঘোষণা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সেই জড়ো হওয়া ইস্রায়েলীয়েরা রিম্মোণ পাহাড়ে লোক পাঠিয়ে বিন্যামীনীয়দের সংগে কথা বলল এবং শান্তি ঘোষণা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সেই জমায়েত হওয়া বনি-ইসরাইলরা রিম্মোণ পাহাড়ে লোক পাঠিয়ে বিন্‌ইয়ামীনীয়দের সংগে কথা বলল এবং শান্তি ঘোষণা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরে সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষ থেকে রিম্মোন পাহাড়ে বিন্যামীন গোষ্ঠীর লোকদের কাছে দূত পাঠানো হল এবং তাদের সঙ্গে সন্ধি স্থাপন করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলীয়রা বিন্যামীন লোকদের কাছে খবর পাঠাল| তারা বিন্যামীনের লোকদের সঙ্গে শান্তি চুক্তি করতে চাইল| বিন্যামীনের লোকরা ছিল রিম্মোণ শিলায|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সমস্ত মণ্ডলী লোক পাঠিয়ে রিম্মোণ পর্বতে অবস্থিত বিন্যামীনদের সঙ্গে আলাপ করল ও তাদের কাছে সন্ধি ঘোষণা করল।