Judges 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে বিন্-ইয়ামীনের লোকেরা ফিরে এল, আর তারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদেরকে জীবিত রেখেছিল, ওদের সঙ্গে তাদের বিয়ে দিল; তবুও ওদের অকুলান হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা সেই সময় ফিরে এল এবং যাবেশ-গিলিয়দের যে মেয়েদের বাঁচিয়ে রাখা হয়েছিল, তাদের সঙ্গে সেই লোকদের বিয়ে দেওয়া হল। কিন্তু তাদের সবার জন্য যথেষ্ট সংখ্যক মেয়ে পাওয়া গেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে বিন্যামীনের লোকেরা ফিরিয়া আসিল, আর তাহারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদিগকে জীবিত রাখিয়াছিল, উহাদের সহিত তাহাদের বিবাহ দিল; তথাপি উহাদের অকুলান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে বিন্যামীনের লোকেরা ফিরিয়া আসিল, আর তাহারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদিগকে জীবিত রাখিয়াছিল, উহাদের সহিত তাহাদের বিবাহ দিল; তথাপি উহাদের অকুলান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে বিন্যামীনীয়েরা ফিরে আসল। যাবেশ-গিলিয়দের বাঁচিয়ে রাখা মেয়েদের সংগে তাদের বিয়ে দেওয়া হল, কিন্তু মেয়েরা সংখ্যায় কম পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বিন্ইয়ামীনীয়রা ফিরে আসল। যাবেশ-গিলিয়দের বাঁচিয়ে রাখা মেয়েদের সংগে তাদের বিয়ে দেওয়া হল, কিন্তু মেয়েরা সংখ্যায় কম পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তখন ফিরে এল এবং ইয়াবেশ-গিলিয়দের যে কুমারী মেয়েদের জীবিত রাখা হয়েছিল, তাদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হল। কিন্তু প্রয়োজনের তুলনায় পাত্রীর সংখ্যা কম হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীনরা তাই শুনে ইস্রায়েলে ফিলে এল| ইস্রায়েলীয়রা তাদের কাছে যাবেশ গিলিয়দের সেই সব মেয়ে দিল যাদের তারা মারে নি| কিন্তু বিন্যামীনদের সংখ্যার তুলনায় মেয়েদের সংখ্যা বেশ কম ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের বিন্যামীনের লোকেরা ফিরে আসল, আর তারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদেরকে জীবিত রেখেছিল, ওদের সঙ্গে তাদের বিবাহ দিল; তা সত্বেও ওদের অকুলান হল।