Judges 21:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ইসরাইল-বংশগুলোর মধ্যে একটি ছিদ্র করেছিলেন; এই কারণ লোকেরা বিন্ইয়ামীনের জন্য অনুতাপ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা বিন্যামীনের জন্য মনঃক্ষুণ্ণ হল, কারণ সদাপ্রভু ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে এক ফাঁক তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু ইস্রায়েল-বংশসমূহের মধ্যে ছিদ্র করিয়াছিলেন; এই কারণ লোকেরা বিন্যামীনের জন্য অনুতাপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ইস্রায়েল-বংশসমূহের মধ্যে ছিদ্র করিয়াছিলেন; এই কারণ লোকেরা বিন্যামীনের জন্য অনুতাপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা বিন্যামীন-গোষ্ঠীর জন্য দুঃখ করতে লাগল, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয় গোষ্ঠীগুলোর মধ্যে একটা ফাটল ধরিয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা বিন্যামীন-গোষ্ঠীর জন্য দুঃখ করতে লাগল, কারণ মাবুদ ইসরাইলীয় গোষ্ঠীগুলোর মধ্যে একটা ফাটল ধরিয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর জন্য তারা দুঃখিত হয়ে আফশোষ করছিল যে ইসরায়েলী গোষ্ঠীগুলির মধ্য আজ ভাঙন ধরেছে, পরমেশ্বরের এ কী বিচার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা বিন্যামীনদের জন্য দুঃখ করল| তাদের দুঃখের কারণ ঈশ্বর বিন্যামীনদের অন্যান্য ইস্রায়েল পরিবারগোষ্ঠী থেকে আলাদা করে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু ইস্রায়েল-বংশগুলির মধ্যে ছিদ্র করেছিলেন; এই কারণ লোকেরা বিন্যামীনের জন্য অনুতাপ করল।