Judges 21:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মণ্ডলীর প্রাচীনবর্গরা বললেন, বিন্‌ইয়ামীন থেকে স্ত্রী জাতি উচ্ছিন্ন হয়েছে, অতএব অবশিষ্ট লোকদের বিয়ে দেবার জন্য আমাদের কি কর্তব্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর জনসমাজের প্রাচীনেরা বললেন, “বিন্যামীন গোষ্ঠীভুক্ত মহিলারা ধ্বংস হয়ে গিয়েছে, এখন অবশিষ্ট পুরুষমানুষদের জন্য আমরা কীভাবে স্ত্রীর ব্যবস্থা করব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মণ্ডলীর প্রাচীনবর্গ কহিলেন, বিন্যামীন হইতে স্ত্রীজাতি উচ্ছিন্ন হইয়াছে, অতএব অবশিষ্ট লোকদের বিবাহ দিবার জন্য আমাদের কি কর্ত্তব্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মণ্ডলীর প্রাচীনবর্গ কহিলেন, বিন্যামীন হইতে স্ত্রীজাতি উচ্ছিন্ন হইয়াছে, অতএব অবশিষ্ট লোকদের বিবাহ দিবার জন্য আমাদের কি কর্তব্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বৃদ্ধ নেতারা বললেন, “বিন্যামীনীয় স্ত্রীলোকদের ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যে পুরুষেরা বেঁচে রয়েছে তাদের বিয়ের জন্য আমরা কোথায় মেয়ে পাব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বৃদ্ধ নেতারা বললেন, “বিন্‌ইয়ামীনীয় স্ত্রীলোকদের ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যে পুরুষেরা বেঁচে রয়েছে তাদের বিয়ের জন্য আমরা কোথায় মেয়ে পাব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সমাজের প্রবীণ নেতারা বললেন, বিন্যামীন গোষ্ঠীতে আর মেয়ে নেই, এখন বাকী এই লোকদের বিয়ের কি ব্যবস্থা করা যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের প্রবীণরা বলল, “বিন্যামীন পরিবারগোষ্ঠীর মেয়েদের সব হত্যা করা হয়েছে| সুতরাং যে সব বিন্যামীন সন্তান বেঁচে আছে তাদের জন্য কিভাবে পত্নীর ব্যবস্থা করা যায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মণ্ডলীর প্রাচীনেরা বললেন, “বিন্যামীন থেকে স্ত্রীজাতি উচ্ছিন্ন হয়েছে, অতএব অবশিষ্টদের বিয়ে দেবার জন্য আমাদের কি কর্তব্য?”