Judges 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও বললেন, ইসরাইলের মধ্যে একটি বংশের লোপ যেন না হয়, সেজন্য বিন্‌ইয়ামীনের ঐ রক্ষা পাওয়া লোকদের একটি উত্তরাধিকার থাকা আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীন গোষ্ঠীভুক্ত প্রাণে বেঁচে যাওয়া লোকদের বংশরক্ষাও তো করতে হবে,” তাঁরা বললেন, “যেন ইস্রায়েলের একটি গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও কহিলেন ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ যেন না হয়, তজ্জন্য বিন্যামীনের ঐ রক্ষাপ্রাপ্ত লোকদের একটী অধিকার থাকা আবশ্যক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও কহিলেন, ইস্রায়েলের মধ্যে একটি বংশের লোপ যেন না হয়, তজ্জন্য বিন্যামীনের ঐ রক্ষাপ্রাপ্ত লোকদের একটি উত্তরাধিকার থাকা আবশ্যক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্য থেকে যাতে একটা গোষ্ঠী মুছে না যায় সেইজন্য বেঁচে থাকা বিন্যামীনীয়দের বংশ রক্ষা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের মধ্য থেকে যাতে একটা গোষ্ঠী মুছে না যায় সেইজন্য বেঁচে থাকা বিন্‌ইয়ামীনীয়দের বংশ রক্ষা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের কোন গোষ্ঠী যাতে লোপ না পায়, তার জন্য বিন্যামীন গোষ্ঠীর উদ্ধারপ্রাপ্ত এই লোকদের বংশরক্ষার একটা ব্যবস্থা করা দরকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেসব বিন্যামীন সন্তান এখনও বেঁচে রয়েছে তাদের বংশ রক্ষা করার জন্য সন্তানসন্ততির অবশ্য প্রয়োজন| এটা করতেই হবে, নইলে ইস্রায়েলীয়দের একটা পরিবারগোষ্ঠী তো একেবারে লোপ পেয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও বললেন, “ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ যেন না হয়, তার জন্য বিন্যামীনের ঐ রক্ষাপ্রাপ্ত লোকদের একটি অধিকার থাকা আবশ্যক।