Judges 21:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের কন্যাদের বিয়ে দিতে পারি না; কেননা বনি-ইসরাইলরা এই কসম খেয়েছে, যে কেউ বিন্‌ইয়ামীনকে কন্যা দেবে সে বদদোয়াগ্রস্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তো আমাদের মেয়েদের সঙ্গে তাদের বিয়ে দিতে পারব না, যেহেতু আমরা, ইস্রায়েলীরা এই শপথ নিয়েছি: ‘যে কেউ বিন্যামীন গোষ্ঠীভুক্ত কাউকে কন্যাদান করবে, সে অভিশপ্ত হোক।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা উহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিতে পারি না; কেননা ইস্রায়েল-সন্তানগণ এই দিব্য করিয়াছে, যে কেহ বিন্যামীনকে কন্যা দিবে, সে শাপগ্রস্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা উহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিতে পারি না; কেননা ইস্রায়েল-সন্তানগণ এই দিব্য করিয়াছে, যে কেহ বিন্যামীনকে কন্যা দিবে, সে শাপগ্রস্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের মেয়েদের তো তাদের সংগে বিয়ে দিতে পারি না, কারণ আমরা শপথ করে বলেছি যে, কেউ যদি কোন বিন্যামীনীয়কে মেয়ে দেয় তবে সে অভিশপ্ত হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মেয়েদের তো তাদের সংগে বিয়ে দিতে পারি না, কারণ আমরা কসম খেয়ে বলেছি যে, কেউ যদি কোন বিন্‌ইয়ামীনীয়কে মেয়ে দেয় তবে তাকে বদদোয়া দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে আমরা তো ওদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না কারণ ইসরায়েলীরা শপথ করেছে যে বিন্যামীন গোষ্ঠীতে যে কন্যাদান করবে সে হবে অভিশপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমাদের মেয়েদের সঙ্গে তো বিন্যামীন সন্তানদের বিয়ে হতে পারে না| আমরা এই নিয়ে প্রতিশ্রুতি নিয়েছি| আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে, ‘বিন্যামীনদের ঘরে যে মেয়ে দেবে সে শাপগ্রস্ত হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না; কারণ ইস্রায়েলীয়রা এই দিব্যি করেছে, যে কেউ বিন্যামীনকে মেয়ে দেবে, সে অভিশাপগ্রস্ত হবে।”