Judges 21:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষে তারা বললেন, দেখ, শীলোতে প্রতি বছর মাবুদের উদ্দেশে একটি উৎসব হয়ে থাকে। ওটা বেথেলের উত্তর দিকে, বেথেল থেকে যে রাজপথ শিখিমের দিকে গেছে, তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দেখো, সেই শীলোতে সদাপ্রভুর উদ্দেশে প্রতি বছর এক উৎসব হয়, যা বেথেলের উত্তরে, এবং বেথেল থেকে শিখিমের দিকে চলে যাওয়া পথের পূর্বদিকে, এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষে তাঁহারা কহিলেন, দেখ, শীলোতে প্রতিবৎসর সদাপ্রভুর উদ্দেশে এক উৎসব হইয়া থাকে। উহা বৈথেলের উত্তরদিকে, বৈথেল হইতে যে রাজপথ শিখিমের দিকে গিয়াছে, তাহার পূর্ব্বদিকে, এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষে তাহারা কহিলেন, দেখ, শীলোতে প্রতিবৎসর সদাপ্রভুর উদ্দেশে একটি উৎসব হইয়া থাকে। উহা বৈথেলের উত্তর দিকে, বৈথেল হইতে যে রাজপথ শিখিমের দিকে গিয়াছে, তাহার পূর্বদিকে, এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা বলল, “প্রতি বছর শীলোতে সদাপ্রভুর উদ্দেশে একটা উৎসব হয়।” শীলো শহরটা রয়েছে বৈথেলের উত্তর দিকের যে রাস্তাটা বৈথেল থেকে শিখিমের দিকে গেছে তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা বলল, “প্রতি বছর শীলোতে মাবুদের উদ্দেশে একটা ঈদ হয়।” শীলো শহরটা রয়েছে বেথেলের উত্তর দিকের যে রাস্তাটা বেথেল থেকে শিখিমের দিকে গেছে তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা ভাবলেন, শীলোতে প্রভুর উদ্দেশে বাৎসরিক উৎসবের আর দেরী নেই। (এই জায়গাটি বেথেলের উত্তরে, বেথেল থেকে যে রাস্তা শেখেমের দিকে গিয়েছে তার পূর্ব ইকে এবং লেবোনার দক্ষিণে অবস্থিত।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা একটা পরিকল্পনা করেছি| শীলো শহরে প্রভুর জন্য এই সময় একটা উৎসব হয়| প্রতি বছরই সেখানে উৎসব পালিত হয়|” (শীলো হচ্ছে বৈথেলের উত্তরে, আর বৈথেল থেকে শিখিমের দিকে যে রাস্তা চলে গেছে তার পূর্বদিকে| তাছাড়া লবোনা শহরের দক্ষিণেও শীলো শহরটা পড়বে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষে তাঁরা বললেন, “দেখ, শীলোতে প্রতিবছর সদাপ্রভুর উদ্দেশ্যে এক উৎসব হয়ে থাকে।” ওটা বৈথেলের উত্তরদিকে, বৈথেল থেকে যে রাজপথ শিবিষয় নৈবেদ্যের দিকে গিয়েছে, তার পূর্ব্বদিকে এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।