Judges 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা বেথেলে এসে সন্ধ্যা পর্যন্ত সেই স্থানে আল্লাহ্র সম্মুখে বসে চিৎকার করে ভীষণভাবে কান্নাকাটি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা বেথেলে গেল, এবং সন্ধ্যা পর্যন্ত তারা ঈশ্বরের সামনে বসে জোর গলায় প্রচণ্ড কান্নাকাটি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা বৈথেলে আসিয়া সন্ধ্যা পর্য্যন্ত সেই স্থানে ঈশ্বরের সম্মুখে বসিয়া উচ্চৈঃস্বরে অতিশয় রোদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা বৈথেলে আসিয়া সন্ধ্যা পর্যন্ত সেই স্থানে ঈশ্বরের সম্মুখে বসিয়া উচ্চৈঃস্বরে অতিশয় রোদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই এবার তারা বৈথেলে গিয়ে সদাপ্রভুর সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খুব জোরে জোরে কেঁদে তাঁর কাছে বলতে লাগল, “হে সদাপ্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বর, ইস্রায়েলীয়দের মধ্যে কেন এটা ঘটল? কেন আজ ইস্রায়েলীয়দের মধ্য থেকে একটা গোষ্ঠী হারিয়ে গেল?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এবার তারা বেথেলে গিয়ে মাবুদের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খুব জোরে জোরে কেঁদে তাঁর কাছে বলতে লাগল, “হে মাবুদ, বনি-ইসরাইলদের আল্লাহ্, বনি-ইসরাইলদের মধ্যে কেন এটা ঘটল? কেন আজ বনি-ইসরাইলদের মধ্য থেকে একটা গোষ্ঠী হারিয়ে গেল?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তাই বেথেলে গিয়ে ঈশ্বরের মন্দিরে সন্ধ্যা পর্যন্ত ধর্ণা দিয়ে বসে রইল। তারা মনের দুঃখে সেখানে বিলাপ করে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা বৈথেল শহরে গেল| সেখানে সন্ধ্যা পর্যন্ত তারা ঈশ্বরের কাছে বসে রইল| আকুল হয়ে কেঁদে কেঁদে তারা বলল, “হে প্রভু, ইস্রায়েলবাসীদের তুমিই ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা বৈথেলে এসে সন্ধ্যা পর্যন্ত সেই জায়গায় ঈশ্বরের সামনে বসে খুব জোরে চিত্কার করে কাঁদতে লাগল।