Judges 21:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাঁরা বিন্-ইয়ামীনীয়দেরকে হুকুম করলেন, তোমরা গিয়ে আঙ্গুর-ক্ষেতে লুকিয়ে থাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের নির্দেশ দিয়ে বললেন, “যাও ও দ্রাক্ষাক্ষেতে লুকিয়ে থাকো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহারা বিন্যামীন-সন্তানগণকে আজ্ঞা করিলেন, তোমরা গিয়া দ্রাক্ষাক্ষেত্রে লুকাইয়া থাক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহারা বিন্যামীন-সন্তানগণকে আজ্ঞা করিলেন, তোমরা গিয়া দ্রাক্ষাক্ষেত্রে লুকাইয়া থাক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিন্যামীনীয়দের এই পরামর্শ দিল, “তোমরা গিয়ে শীলোর আংগুর ক্ষেতে লুকিয়ে থাক এবং নজর রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বিন্ইয়ামীনীয়দের এই পরামর্শ দিল, “তোমরা গিয়ে শীলোর আংগুর ক্ষেতে লুকিয়ে থাক এবং নজর রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তাঁরা বিন্যামীন গোষ্ঠীর বাকী লোকদের বললেন, তোমরা দ্রাক্ষাকুঞ্জে গিয়ে লুকিয়ে থাক এবং লক্ষ্য রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবীণরা তাদের পরিকল্পনাটি বিন্যামীন সন্তানদের বলল| তারা বলল, “যাও, দ্রাক্ষাক্ষেতে গিয়ে লুকিয়ে পড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তাঁরা বিন্যামীনদেরকে আজ্ঞা করলেন, “তোমরা গিয়ে দ্রাক্ষাক্ষেত্রে লুকিয়ে থাক;