Judges 21:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ে বনি-ইসরাইল সেই স্থান থেকে প্রত্যেকে স্ব স্ব বংশের ও গোষ্ঠীর কাছে প্রস্থান করলো। তারা সেই স্থান থেকে বের হয়ে নিজ নিজ অধিকারে ফিরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ইস্রায়েলীরা সেই স্থান ত্যাগ করে প্রত্যেকে তাদের নিজস্ব অধিকার অনুসারে তাদের গোষ্ঠী ও বংশভুক্ত এলাকায়, নিজেদের ঘরে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণ তথা হইতে প্রত্যেকে আপন আপন বংশের ও গোষ্ঠীর কাছে প্রস্থান করিল; তাহারা তথা হইতে বাহির হইয়া আপন আপন অধিকারে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণ তথা হইতে প্রত্যেকে আপন আপন বংশের ও গোষ্ঠীর কাছে প্রস্থান করিল; তাহারা তথা হইতে বাহির হইয়া আপন আপন অধিকারে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা সেই জায়গা ছেড়ে যে যার গোষ্ঠী এবং বংশের জায়গায় নিজের সম্পত্তিতে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা সেই জায়গা ছেড়ে যে যার গোষ্ঠী এবং বংশের জায়গায় নিজের সম্পত্তিতে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন যে যার গোষ্ঠীভুক্ত এলাকায় নিজেদের বাড়িতে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলীয়রা ঘরে ফিরে গেল| তারা প্রত্যেকে নিজের নিজের দেশে ও পরিবারগোষ্ঠীর কাছে ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের ইস্রায়েলীয়রা সেখান থেকে প্রত্যেকে নিজের নিজের বংশের ও গোষ্ঠীর কাছে চলে গেল; তারা সেখান থেকে বের নিজের নিজের অধিকারে গেল।