Judges 21:3 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, আজ ইসরাইলের মধ্যে একটি বংশের লোপ হল, ইসরাইলের মধ্যে কেন এমন ঘটলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের ঈশ্বর, হে সদাপ্রভু,” তারা চিৎকার করে বলল, “ইস্রায়েলের মধ্যে এমন ঘটনা কেন ঘটল? আজ কেন ইস্রায়েল থেকে একটি গোষ্ঠী বিলুপ্ত হতে চলেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কহিল, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অদ্য ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ হইল, ইস্রায়েলের মধ্যে কেন এমন ঘটিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অদ্য ইস্রায়েলের মধ্যে একটি বংশের লোপ হইল, ইস্রায়েলের মধ্যে কেন এমন ঘটিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, ইসরায়েলের ঈশ্বর, আজ ইসরায়েলীদের মধ্য থেকে একটি গোষ্ঠী লুপ্ত হতে চলেছে, হায়, হায়! এ কী হল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে এমন বিপদ হল কেন? কেন ইস্রায়েলীয়দের একটা পরিবারগোষ্ঠীকে পাওয়া যাচ্ছে না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আজ ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ হল, ইস্রায়েলের মধ্যে কেন এমন হল?”