Judges 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরের দিন লোকেরা প্রত্যুষে উঠে সেই স্থানে কোরবানগাহ্‌ তৈরি করলো এবং পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় লোকেরা এক যজ্ঞবেদি নির্মাণ করল এবং হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবসে লোকেরা প্রত্যূষে উঠিয়া সেই স্থানে যজ্ঞবেদি নির্ম্মাণ করিল, এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবসে লোকেরা প্রত্যুষে উঠিয়া সেই স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিল, এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন ভোরবেলা লোকেরা একটা বেদী তৈরী করে পোড়ানো আর যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন ভোরবেলায় লোকেরা একটা কোরবানগাহ্‌ তৈরী করে পোড়ানো আর যোগাযোগ-কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরে উঠে তারা সেখানে একটি বেদী তৈরী করল এবং সেখানে হোম ও স্বস্ত্যয়নবলি উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন ভোরে ইস্রায়েলীয়রা একটা বেদী তৈরী করল| সেই বেদীতে তারা ঈশ্বরের কাছে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরদিনের লোকেরা ভোরবেলায় উঠে সেই জায়গায় যজ্ঞবেদি তৈরী করল এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করল।