Judges 21:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল নিজেদের ভাই বিন্‌ইয়ামীনের জন্য অনুতাপ করে বললো, ইসরাইলের মধ্য থেকে আজ একটি বংশ উচ্ছিন্ন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে ইস্রায়েলীরা তাদের স্বজাতীয় বিন্যামীন গোষ্ঠীর জন্য শোকসন্তপ্ত হল। “আজ ইস্রায়েল থেকে একটি গোষ্ঠী বিচ্ছিন্ন হল,” তারা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতা বিন্যামীনের জন্য অনুতাপ করিয়া কহিল, ইস্রায়েলের মধ্য হইতে অদ্য এক বংশ উচ্ছিন্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতা বিন্যামীনের জন্য অনুতাপ করিয়া কহিল, ইস্রায়েলের মধ্য হইতে অদ্য একটি বংশ উচ্ছিন্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের ভাই বিন্যামীনীয়দের জন্য দুঃখ করে বলল, “ইস্রায়েলীয়দের মধ্য থেকে আজ একটা গোষ্ঠীকে ছেঁটে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের ভাই বিন্‌ইয়ামীনীয়দের জন্য দুঃখ করে বলল, “ইসরাইলীয়দের মধ্য থেকে আজ একটা গোষ্ঠীকে ছেঁটে ফেলা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর জন্য শোকপ্রকাশ করে বলল, ইসরায়েলীরা আজ তাদের একটি গোষ্ঠীকে হারাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা তাদের আত্মীয় বিন্যামীনদের জন্য দুঃখ বোধ করল| তারা বলল, “আজ ইস্রায়েল থেকে একটি পরিবারগোষ্ঠী পৃথক করা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়রা নিজেদের ভাই বিন্যামীনের জন্য অনুতাপ করে বলল, “ইস্রায়েলের মধ্য থেকে আজ এক বংশ উচ্ছিন্ন হল।