Judges 21:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তার অবশিষ্ট লোকদের বিয়ের বিষয়ে কি কর্তব্য? আমরা তো মাবুদের নামে এই কসম খেয়েছি যে, আমরা তাদের সঙ্গে আমাদের কন্যাদের বিয়ে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা কীভাবে তবে যারা এখনও অবশিষ্ট আছে তাদের জন্য স্ত্রীর বিধান করব, যেহেতু আমরা তো সদাপ্রভুর নামে শপথ নিয়েছি যে তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তাহার অবশিষ্ট লোকদের বিবাহের বিষয়ে কি কর্ত্তব্য? আমরা ত সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, আমরা তাহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তাহার অবশিষ্ট লোকদের বিবাহের বিষয়ে কি কর্তব্য? আমরা তো সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, আমরা তাহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা রয়ে গেছে কিভাবে আমরা তাদের বিয়ের ব্যবস্থা করব? আমরা তো সদাপ্রভুর নামে শপথ করেছি যে, আমাদের কোন মেয়েকে তাদের সংগে বিয়ে দেব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা রয়ে গেছে কিভাবে আমরা তাদের বিয়ের ব্যবস্থা করব? আমরা তো আল্লাহ্‌র কসম খেয়েছি যে, আমাদের কোন মেয়েকে তাদের সংগে বিয়ে দেব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাদের মধ্যে যারা অবশিষ্ট রয়েছে তাদের বংশরক্ষার জন্য কি ব্যবস্থা করা হবে? আমরা তো প্রভুর নামে শপথ করেছি যে তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রভুর কাছে একটি শপথ করেছি, কোন বিন্যামীন পুরুষের সঙ্গে আমরা আমাদের মেয়েদের বিবাহ দেব না| কি করে আমরা নিশ্চিত জানব যে বিন্যামীনদের বিয়ে হচ্ছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তার অবশিষ্ট লোকদের বিয়ের বিষয়ে কি কর্তব্য? আমরা তো সদাপ্রভুর নামে এই দিব্যি করেছি যে, আমরা তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না।”