Judges 21:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা বললো, মিস্পাতে মাবুদের কাছে আসে নি, ইসরাইলের এমন কোন বংশ কি আছে? আর দেখ, যাবেশ-গিলিয়দ থেকে কেউ শিবিরস্থ ঐ সমাজে আসে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা জিজ্ঞাসা করল, “ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে কোন গোষ্ঠী মিস্পাতে সদাপ্রভুর সামনে আসেনি?” তারা জানতে পারল যে যাবেশ-গিলিয়দ থেকে কেউ সেই সভায় যোগ দেওয়ার জন্য শিবিরে আসেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা কহিল, মিস্পাতে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের এমন কোন বংশ কি আছে? আর দেখ, যাবেশ-গিলিয়দ হইতে কেহ শিবিরস্থ ঐ সমাজে আইসে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা কহিল, মিস্পাতে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের এমন কোন বংশ কি আছে? আর দেখ, যাবেশ-গিলিয়দ হইতে কেহ শিবিরস্থ ঐ সমাজে আইসে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা একে অন্যকে জিজ্ঞাসা করল, “ইস্রায়েলীয় গোষ্ঠীর মধ্যে কি এমন কোন লোক আছে, যে মিসপাতে সদাপ্রভুর সামনে উপস্থিত হয় নি?” তখন তারা জানতে পারল, যাবেশ-গিলিয়দ থেকে কেউই সেখানে যায় নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা একে অন্যকে জিজ্ঞাসা করল, “ইসরাইলীয় গোষ্ঠীর মধ্যে কি এমন কোন লোক আছে, যে মিসপাতে মাবুদের সামনে উপস্থিত হয় নি?” তখন তারা জানতে পারল, যাবেশ-গিলিয়দ থেকে কেউই সেখানে যায় নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা খোঁজ করল, মিস্পাতে প্রভুর মন্দিরে আসেনি এমন আর কোনও গোষ্ঠী আছে কি না। খোঁজ নিয়ে দেখা গেল, ইয়াবেশ-গিলিয়দ থেকে কেউ ঐ সমাবেশে যোগ দেতে আসেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা জানতে চাইল, “ইস্রায়েলীয়দের কোন পরিবারগোষ্ঠী এখানে এই মিস্পায় আসে নি? আমরা এখানে প্রভুর সামনে সমবেত হয়েছি| নিশ্চয়ই একটা পরিবার এখানে আসে নি|” তারা দেখল, যাবেশ-গিলিয়দ থেকে কেউই সেখানে আসে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তারা বলল, “মিস্পাতে সদাপ্রভুর কাছে আসেনি, ইস্রায়েলের এমন কোন বংশ কি আছে?” আর দেখ, যাবেশ-গিলিয়দ থেকে কেউ শিবিরস্থ ঐ সমাজে আসেনি।