Judges 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের রূহ্‌ তার উপরে আসলেন, আর তিনি ইসরাইলের বিচার করতে লাগলেন। তিনি যুদ্ধ করার জন্য বের হলেন এবং মাবুদ অরামের বাদশাহ্‌ কূশন-রিশিয়াথয়িমকে তাঁর হাতে তুলে দিলেন; আর কূশন-রিশিয়াথয়িমের বিরুদ্ধে তাঁর হাত শক্তিশালী হতে থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আত্মা অৎনীয়েলের উপর নেমে এলেন, আর তিনি ইস্রায়েলীদের বিচারক হলেন এবং যুদ্ধযাত্রা করলেন। সদাপ্রভু অরামের রাজা কূশন-রিশিয়াথয়িমকে সেই অৎনীয়েলের হাতে সমর্পণ করলেন, যিনি তাঁকে পরাজিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর আত্মা তাঁহার উপরে আসিলেন, আর তিনি ইস্রায়েলের বিচার করিতে লাগিলেন; তিনি যুদ্ধার্থে বাহির হইলেন, আর সদাপ্রভু অরাম-রাজ কূশন-রিশিয়াথয়িমকে তাঁহার হস্তে সমর্পণ করিলেন; আর কূশন-রিশিয়াথয়িমের বিরুদ্ধে তাঁহার হস্ত প্রবল থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর আত্মা তাঁহার উপরে আসিলেন, আর তিনি ইস্রায়েলের বিচার করিতে লাগিলেন; তিনি যুদ্ধার্থে বাহির হইলেন, আর সদাপ্রভু অরাম-রাজ কূশন-রিশিয়াথয়িমকে তাঁহার হস্তে সমর্পণ করিলেন; আর কূশন-রিশিয়াথয়িমের বিরুদ্ধে তাঁহার হস্ত প্রবল থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আত্মা তাঁর উপর আসলে পর তিনি ইস্রায়েলীয়দের শাসনকর্তা হলেন। তিনি যখন যুদ্ধ করতে গেলেন তখন সদাপ্রভু অরামের রাজা কূশন-রিশিয়াথয়িমকে তাঁর হাতে তুলে দিলেন, আর তিনি তাঁকে হারিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের রূহ্‌ তাঁর উপর আসলে পর তিনি বনি-ইসরাইলদের শাসনকর্তা হলেন। তিনি যখন যুদ্ধ করতে গেলেন তখন মাবুদ ইরামের বাদশাহ্‌ কূশন্তরিশিয়াথয়িমকে তাঁর হাতে তুলে দিলেন, আর তিনি তাঁকে হারিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর আত্মা এঁর উপর অধিষ্ঠিত হল এবং ইনি ইসরায়েলীদের নেতৃত্ব দিতে লাগলেন। অথ্‌নিয়েল কুশান-রিশাথয়িমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং পরমেশ্বর অথ‌্নিয়েলকে এই যুদ্ধে বিজয়ী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আত্মা অৎনীয়েলের ওপর এল| তিনি ইস্রায়েলীয়দের বিচারক হলেন| যুদ্ধে তাদের নেতৃত্ব দিলেন| প্রভুর সাহায্যে অৎনীয়েল অরামের রাজা কুশন-রিশিয়াথয়িমকে পরাজিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আত্মা তাঁর উপরে আসলেন, আর তিনি ইস্রায়েলের বিচার করতে লাগলেন এবং তিনি যুদ্ধের জন্য গেলেন, আর সদাপ্রভু অরাম-রাজ কূশন রিশিয়াথয়িমকে তাঁর হাতে সমর্পণ করলেন; এটা ছিল অৎনীয়েলের ক্ষমতা যা কূশন রিশিয়াথয়িমকে পরাজিত করেছিল।