Judges 3:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, পুনর্বার তা করতে লাগল; অতএব মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করায় মাবুদ ইসরাইলীয়দের বিরুদ্ধে মোয়াবের বাদশাহ্ ইগ্লোনকে সবল করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার ইস্রায়েলীরা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল, এবং যেহেতু তারা এরকম মন্দ কাজ করল, তাই সদাপ্রভু মোয়াবের রাজা ইগ্লোনকে ইস্রায়েলের উপর শক্তিপ্রদর্শন করতে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্ব্বার তাহা করিল; অতএব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করায় সদাপ্রভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ ইগ্লোনকে সবল করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্বার তাহা করিল; অতএব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করায় সদাপ্রভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ ইগ্লোনকে সবল করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভুর চোখে যা মন্দ ইস্রায়েলীয়েরা আবার তা-ই করতে আরম্ভ করল। কাজেই সদাপ্রভু মোয়াবের রাজা ইগ্লোনকে ইস্রায়েলের বিরুদ্ধে শক্তিশালী করে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদের চোখে যা খারাপ বনি-ইসরাইলরা আবার তা-ই করতে শুরু করল। কাজেই মাবুদ মোয়াবের বাদশাহ্ ইগ্লোনকে ইসরাইলের বিরুদ্ধে শক্তিশালী করে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে শুরু করল। সেই অপরাধে প্রভু তখন ইসরায়েলীদের চেয়ে মোয়াবের রাজা এগ্লোনকে বেশি শক্তিশালী করে তুললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার ইস্রায়েলের লোকরা সেসব কাজ করল যা প্রভুর বিবেচনায় মন্দ| সেইজন্য তিনি মোয়াবের রাজা ইগ্লোনকে ইস্রায়েলীয়দের পরাজিত করবার জন্য শক্তি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, আবার তাই করল; অতএব সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, তা করায় সদাপ্রভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ ইগ্লোনকে শক্তিশালী করলেন।