Judges 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহূদ নিজের জন্য এক হাত লম্বা একখানি দ্বিমুখী ধারাল তলোয়ার তৈরি করিয়েছিলেন, তা নিজের ডান ঊরুদেশে কাপড়ের ভিতরে বেঁধে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এহূদ প্রায় 45 সেন্টিমিটার লম্বা এবং উভয় দিকে ধারবিশিষ্ট একটি ছোরা তৈরি করলেন, ও সেটি তিনি তাঁর পোশাকের নিচে তাঁর ডান ঊরুতে বেঁধে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এহূদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়গ নির্ম্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ঊরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এহূদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়্‌গ নির্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ঊরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এক হাত লম্বা দু’দিকে ধার দেওয়া একটা ছোরা বানিয়ে তাঁর কাপড়ের নীচে ডান ঊরুর সংগে বেঁধে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এক হাত লম্বা দু’দিকে ধার দেওয়া একটা ছোরা বানিয়ে তাঁর কাপড়ের নীচে ডান রানের সংগে বেঁধে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদ নিজের জন্য এক হাত লম্বা একটা ছোরা তৈরি করিয়েছিলেন। ছোরাটার দুদিকেই ধার ছিল। সেটা তিনি তাঁর পোশাকের নিচে ডান ঊরুতে বেঁধে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদ নিজের জন্য একটি তরবারি তৈরী করল| তরবারিটির দুদিকেই ধার ছিল আর সেটা ছিল প্রায় 18 ইঞ্চি লম্বা| এহূদ তরবারিটি ডানদিকের উরুতে বেঁধে তার পোশাকের নীচে লুকিয়ে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এহূদ নিজের জন্য একহাত লম্বা একটা দুই দিকে ধারযুক্ত তরোয়াল তৈরী করে নিজের ডান উরুর কাপড়ের ভিতরে বেঁধে রাখলেন।