Judges 3:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(এটা ছিল মাত্র এবং ইসরাইলদের সেই সমস্ত বংশধরদের শিক্ষাদান করার জন্য, যারা আগের যুদ্ধ সম্পর্কে কিছু জানত না তাদেরকে তা শিক্ষা দেবার জন্য।)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(ইস্রায়েলীদের সেই বংশধরদের যুদ্ধবিগ্রহ শিক্ষা দেওয়ার জন্যই শুধুমাত্র তিনি এরকম করলেন, ইতিপূর্বে যাদের যুদ্ধের কোনও অভিজ্ঞতা ছিল না)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ইস্রায়েল-সন্তানগণের পুরুষপরম্পরাকে শিক্ষা দানার্থে, অর্থাৎ যাহারা অগ্রে যুদ্ধ জানিত না, তাহাদিগকে তাহা শিখাইবার নিমিত্তে সদাপ্রভু এই সকল জাতিকে অবশিষ্ট রাখিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ইস্রায়েল-সন্তানগণের পুরুষপরম্পরাকে শিক্ষাদানার্থে, অর্থাৎ যাহারা অগ্রে যুদ্ধ জানিত না, তাহাদিগকে তাহা শিখাইবার নিমিত্তে সদাপ্রভু এই সকল জাতিকে অবশিষ্ট রাখিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের বংশধরেরা যারা আগে কোন দিন যুদ্ধ করে নি তাদের যুদ্ধের ব্যাপারে শিক্ষিত করে তুলবার জন্য তিনি তা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের বংশধরেরা যারা আগে কোন দিন যুদ্ধ করে নি তাদের যুদ্ধের ব্যাপারে শিক্ষিত করে তুলবার জন্য তিনি তা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের ভাবী বংশধরদের শিক্ষার জন্য অর্থাৎ আগে যারা যুদ্ধ করতে জানত না তাদের যুদ্ধকৌশল শেখানোর জন্য প্রভু এই সব জাতিকে দেশে অবশিষ্ট রেখেছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ইস্রায়েল সন্তানদের পুরুষপরম্পরাকে শিক্ষা দেবার জন্যে, অর্থাৎ যারা আগে যুদ্ধ জানত না; তাদেরকে তা শেখাবার জন্য সদাপ্রভু এই সব জাতিকে অবশিষ্ট রেখেছিলেন তারা হল