Judges 3:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহূদ তাঁর কাছে আসলেন; তখন বাদশাহ্ একাকী তাঁর উপর তলার শীতল কামরায় বসেছিলেন। এহূদ বাদশাহ্কে বললেন, আপনার কাছে আল্লাহ্র একটি কালাম সম্পর্কে আমার বক্তব্য আছে; তাতে তিনি তাঁর আসন থেকে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যখন তাঁর প্রাসাদের উপরতলার ঘরে একা বসেছিলেন, তখন এহূদ তাঁর কাছে এগিয়ে গিয়ে বললেন, “আপনার জন্য আমার কাছে ঈশ্বরের এক বাণী আছে।” রাজামশাই যেই না তাঁর আসন ছেড়ে উঠে দাঁড়ালেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এহূদ তাঁহার নিকটে আসিলেন; তখন রাজা একাকী আপনার উপর তালার শীতল বাটিকাতে বসিয়াছিলেন; এহূদ কহিলেন, আপনার কাছে ঈশ্বরের একটী বাক্য আমার বক্তব্য আছে; তাহাতে তিনি আপন আসন হইতে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এহূদ তাঁহার নিকটে আসিলেন; তখন রাজা একাকী আপনার উপর তলার শীতল কক্ষে বসিয়াছিলেন। এহূদ কহিলেন, আপনার কাছে ঈশ্বরের একটি বাক্য আমার বক্তব্য আছে; তাহাতে তিনি আপন আসন হইতে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা তাঁর ছাদের ঠাণ্ডা-ঘরে একা বসে ছিলেন, আর এহূদ তাঁর কাছে গিয়ে বললেন, “আপনাকে আমার একটা খবর দেবার আছে; খবরটা ঈশ্বরের কাছ থেকে এসেছে।” এই কথা শুনে রাজা উঠে দাঁড়ালেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ তাঁর ছাদের ঠাণ্ডা-ঘরে একা বসে ছিলেন, আর এহূদ তাঁর কাছে গিয়ে বললেন, “আপনাকে আমার একটা খবর দেবার আছে; খবরটা আল্লাহ্র কাছ থেকে এসেছে।” এই কথা শুনে বাদশাহ্ উঠে দাঁড়ালেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদ তখন রাজার কাছে এগিয়ে গেলেন। এগ্লোন তাঁর প্রাসাদের ছাদের শীতল কক্ষে একাই বসেছিলেন। এহুদ বললেন, ঈশ্বরপ্রেরিত একটি বার্তা আমি আপনাকে শোনাতে চাই। একথা শুনে এগ্লোন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদ রাজা ইগ্লোনের কাছে এসেছিল| ইগ্লোন তখন গ্রীষ্মকালীন প্রাসাদের উঁচুতলার একটা ঘরে একেবারে একা| তারপর এহূদ রাজাকে বলল, “তোমার জন্য ঈশ্বরের একটা বার্তা আছে|” শুনেই রাজা সিংহাসন থেকে উঠে এহূদের কাছ ঘেঁষে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এহূদ তাঁর কাছে এলেন; রাজা একাকী নিজের উপর তলার ঠান্ডা ঘরে বসেছিলেন; এহূদ বললেন, আমার কাছে আপনার জন্য ঈশ্বরের একটি বাক্য বলার আছে; রাজা তাঁর নিজের আসন থেকে উঠলেন।