Judges 3:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহূদ তাঁর বাম হাত বাড়িয়ে ডান ঊরু থেকে ঐ তলোয়ার নিয়ে তার উদরে ঢুকিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এহূদ তাঁর বাঁ হাত বাড়িয়ে ডান ঊরু থেকে সেই ছোরাটি টেনে বের করে সোজা রাজামশাই-এর পেটে ঢুকিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এহূদ আপন বাম হস্ত বাড়াইয়া দক্ষিণ ঊরু হইতে ঐ খড়গ লইয়া তাঁহার উদর বিদ্ধ করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এহূদ আপন বাম হস্ত বাড়াইয়া দক্ষিণ ঊরু হইতে ঐ খড়্‌গ লইয়া তাঁহার উদর বিদ্ধ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এহূদ বাঁ হাত দিয়ে তাঁর ডান দিকের ঊরু থেকে ছোরাটা টেনে বের করে নিয়ে রাজার পেটে সেটা ঢুকিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এহূদ বাঁ হাত দিয়ে তাঁর ডান দিকের রান থেকে ছোরাটা টেনে বের করে নিয়ে বাদশাহ্‌র পেটে সেটা ঢুকিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদ তখন বাঁ হাত দিয়ে ডান ঊরুর নীচ থেকে সেই ছোরাটা বের করে এগ্লোনের পেটে আমূল বসিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ঠিক এই সময় এহূদ বাঁ হাত দিয়ে ডান উরু থেকে তরবারি বার করে রাজার পেটে বিঁধিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এহূদ নিজের বাঁ হাত বাড়িয়ে ডান ঊরু থেকে সেই খড়গ নিয়ে তাঁর শরীরে বিদ্ধ করলেন,