Judges 3:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তলোয়ারের সঙ্গে বাঁটও উদরে ঢুকে গেল আর তা পৃষ্ঠদেশ দিয়ে বের হল এবং তলোয়ারটি মেদে ঢাকা পড়লো, কেননা তিনি উদর থেকে তা বের করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি ছোরার সঙ্গে বাঁটটিও ভিতরে ঢুকে গেল, এবং তাঁর নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে এল। এহূদ ছোরাটি টেনে বের করলেন না, এবং সেটি চর্বিতে আটকে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর খড়েগর সহিত বাঁটও উদরে প্রবিষ্ট হইল, এবং খড়গ মেদে রুদ্ধ হইল, কেননা তিনি উদর হইতে তাহা বাহির করিলেন না; আর তাহা পশ্চাৎ-দেশে বাহির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর খড়্গের সহিত বাঁটও উদরে প্রবিষ্ট হইল, এবং খড়্গ মেদে রুদ্ধ হইল, কেননা তিনি উদর হইতে তাহা বাহির করিলেন না; আর তাহা পশ্চাৎ-দেশে বাহির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাঁট সুদ্ধ ছোরাটা পেটে ঢুকে গিয়ে চর্বিতে ঢাকা পড়ে গেল, কারণ এহূদ ছোরাটা টেনে বের করে নেন নি। ছোরাটা পিছন দিকে খানিকটা বের হয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাঁট সুদ্ধ ছোরাটা পেটে ঢুকে গিয়ে চর্বিতে ঢাকা পড়ে গেল, কারণ এহূদ ছোরাটা টেনে বের করে নেন নি। ছোরাটা পিছন দিকে খানিকটা বের হয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাঁট সমেত ছোরাটা তাঁর পেটের মধ্যে পুরোপুরি ঢুকে গেল এবং চর্বির মধ্যে ডুবে গেল। এহুদ তাঁর পেট থেকে ছোরাটা আর টেনে বার করতে পারলেন না। সেটা পিঠ ফুঁড়ে বেরিয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার পেটের ভেতর তরবারির বাঁট শুদ্ধ ঢুকে গেল| রাজার চর্বিতে সেটা পুরোপুরি ঢুকে গেল| এহূদ রাজার পেটেই তরবারিটা রেখে দিল| তরবারি বিদ্ধ হয়ে রাজা ইগ্লোন মলত্যাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং মল নির্গত হলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর খড়গের সঙ্গে বাঁটও শরীরে ঢুকে গেল ও খড়গ মেদে আটকে গেল, সেইজন্য তিনি শরীর থেকে খড়গ বের করলেন না; আর তা পিছন দিক দিয়ে বেরিয়ে গেল।