Judges 3:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহূদ বের হয়ে বারান্দায় আসলেন এবং পিছনে শীতল কক্ষের দরজা বন্ধ করে হূড়কা লাগিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এহূদ বাইরে বারান্দায় বেরিয়ে এলেন; তিনি উপরতলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে তাতে তালা লাগিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এহূদ বাহির হইয়া বারাণ্ডায় আসিলেন; এবং পশ্চাতে শীতল বাটিকার কবাট বন্ধ করিয়া কুলুপ লাগাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এহূদ বাহির হইয়া বারান্দায় আসিলেন, এবং পশ্চাতে শীতল বাটিকার কবাট বন্ধ করিয়া কুলুপ লাগাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এহূদ বারান্দায় বের হয়ে এসে ঘরের দরজা টেনে দিয়ে তালা বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এহূদ বারান্দায় বের হয়ে এসে ঘরের দরজা টেনে দিয়ে তালা বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদ তখন বারান্দায় বেরিযে গিয়ে সেই কক্ষের দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদ ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এহূদ বারান্দায় বেরিয়ে এলেন এবং উপরের ঘরের দরজা বন্ধ করে খিল দিয়ে দিলেন।