Judges 3:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বের হয়ে গেলে বাদশাহ্‌র গোলামেরা উপস্থিত হল ও দেখলো, আর দেখ ঐ শীতল-কক্ষের দরজা বন্ধ। তারা বললো, বাদশাহ্‌ অবশ্য শীতল কক্ষের কুঠরীতে মলত্যাগ করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি চলে যাওয়ার পর দাসেরা এসে দেখল যে উপরতলার ঘরের দরজা তালাবন্ধ। তারা বলল, “রাজামশাই নিশ্চয় প্রাসাদের শৌচাগারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বাহির হইয়া গেলে রাজার দাসগণ উপস্থিত হইল, ও চাহিয়া দেখিল, আর দেখ, ঐ শীতল বাটিকার কবাট বন্ধ। তাহারা বলিল, রাজা অবশ্য শীতল বাটিকার কুঠরীতে পা ঢাকিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বাহির হইয়া গেলে রাজার দাসগণ উপস্থিত হইল, ও চাহিয়া দেখিল, আর দেখ, ঐ শীতল বাটিকার কবাট বন্ধ। তাহারা বলিল, রাজা অবশ্য শীতল বাটিকার কুঠরিতে প্রকৃতির ডাকে সাড়া দিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এহূদ চলে যাবার পর চাকরেরা এসে দেখল উপরের ঘরের দরজা তালা দেওয়া। তারা বলল, “নিশ্চয় তিনি ভিতরের ঘরে পায়খানায় গেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহূদ চলে যাবার পর চাকরেরা এসে দেখল উপরের ঘরের দরজা তালা দেওয়া। তারা বলল, “নিশ্চয় তিনি ভিতরের ঘরে পায়খানায় গেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি চলে যাওয়ার পর রাজকর্মচারীরা এসে ছাদের সেই কক্ষের দরজা বন্ধ দেখে ভাবল মহারাজ হয়তো শৌচাগারে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদ চলে যাবার পর ভৃত্যরা ফিরে এলো| তারা দেখল ঘরের দরজা বন্ধ| তাই তারা নিজেরা বলাবলি করল, “রাজা নিশ্চয়ই ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এহূদ চলে গেলে রাজার দাসেরা এল; তারা দেখল উপরের ঘরের দরজা বন্ধ। তারা ভাবল, তিনি নিজে অবশ্যই উপরের ঘরে আরাম করছেন।