Judges 3:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা লজ্জিত হওয়া পর্যন্ত বিলম্ব করলো; আর দেখ, তিনি শীতল কক্ষের দরজা খুললেন না; অতএব তারা চাবি নিয়ে দরজা খুলল, আর দেখ তাদের মালিক মরে ভূতলে পড়ে রয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিব্রত না হওয়া পর্যন্ত অপেক্ষা করে গেল, কিন্তু রাজামশাই দরজা খুলছেন না দেখে তারা একটি চাবি নিয়ে দরজাটি খুলে ফেলল। সেখানে তারা দেখল যে তাদের মনিব মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা লজ্জিত হওয়া পর্য্যন্ত বিলম্ব করিল; আর দেখ, তিনি শীতল বাটিকার কবাট খুলিলেন না; অতএব তাহারা চাবি লইয়া দ্বার খুলিল, আর দেখ, তাহাদের প্রভু মরিয়া ভূতলে পতিত রহিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা লজ্জিত হওয়া পর্যন্ত বিলম্ব করিল; আর দেখ, তিনি শীতল বাটিকার কবাট খুলিলেন না; অতএব তাহারা চাবি লইয়া দ্বার খুলিল, আর দেখ, তাহাদের প্রভু মরিয়া ভূতলে পতিত রহিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু তবুও তিনি দরজা খুলছেন না দেখে তারা লজ্জা ভেংগে চাবি এনে দরজা খুলে ফেলল। তারা দেখল তাদের মনিব মরা অবস্থায় মাটিতে পড়ে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু তবুও তিনি দরজা খুলছেন না দেখে তারা লজ্জা ভেংগে চাবি এনে দরজা খুলে ফেলল। তারা দেখল তাদের মালিক মরা অবস্থায় মাটিতে পড়ে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সসঙ্কোচে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তারপরও যখন রাজা দরজা খুলছেন না তখন চাবি লাগিয়ে দরজা খুলে ফেলল। খুলেই দেখল তাদের মনিব ঘরের মেঝেতে মরে পড়ে রয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অনেকক্ষণ অপেক্ষা করল| কিন্তু রাজা উপরের ঘরের দরজা খুললেন না| এবং শেষ পর্যন্ত তারা ভয় পেয়ে গেল| চাবি নিয়ে তারা দরজা খুলে দেখল রাজা মেঝের উপর মরে পড়ে রয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা লজ্জিত হওয়া পর্যন্ত অপেক্ষা করল কিন্তু রাজা উপরের ঘরের দরজা খুলল না। তাই তারা চাবি নিয়ে এসে দরজা খুলল, দেখল তাদের প্রভু মারা গিয়ে মাটিতে পড়ে আছেন।