Judges 3:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যখন বিলম্ব করছিল, তখন এহূদ পালিয়ে সেই খোদাই-করা পাথরগুলো পিছনে ফেলে সিয়ীরাতে উপস্থিত হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন অপেক্ষা করছিল, তখন এহূদ পালিয়ে গেলেন। তিনি পাথর-প্রতিমাগুলি পার করে গেলেন ও পালিয়ে সিয়ীরাতে গিয়ে পৌঁছালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যখন বিলম্ব করিতেছিল, তখন এহূদ পলাইয়া সেই প্রস্তরাকর পশ্চাতে ফেলিয়া সিয়ীরাতে উপস্থিত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যখন বিলম্ব করিতেছিল, তখন এহূদ পলাইয়া সেই প্রস্তরাকর পশ্চাতে ফেলিয়া সিয়ীরাতে উপস্থিত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাকরেরা অপেক্ষা করবার সময় এহূদ পালিয়ে গিয়ে খোদাই করা পাথরগুলো পিছনে ফেলে সিয়ীরাতে গিয়ে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাকরেরা অপেক্ষা করবার সময় এহূদ পালিয়ে গিয়ে খোদাই করা পাথরগুলো পিছনে ফেলে সিয়ীরাতে গিয়ে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন বাইরে অপেক্ষা করছিল সেই অবসরে এহুদ পালিয়ে গেলেন। খোদাই করা শিলাস্তম্ভ পেরিয়ে সেয়িরায় চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যরা যখন রাজার জন্য অপেক্ষা করছিল, তখন এহূদ পালিয়ে যাবার যথেষ্ট সময় পেয়েছিল| সে মূর্ত্তিগুলোর পাশ দিয়ে যেতে যেতে সিয়ীরার দিকে পালিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যখন অপেক্ষা করছিল, তখন এহূদ পালিয়ে গেল এবং সেই পাথরের তৈরী মূর্ত্তি ছিল সেখান থেকে সিয়ীরাতে পালিয়ে গেল।