Judges 3:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ সময়ে তারা মোয়াবের অনুমান দশ হাজার লোককে আক্রমণ করলো; তারা সকলে বিশালদেহি ও বলবান বীর, কিন্তু তাদের কেউ নিস্তার পেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় তারা প্রায় 10,000 মোয়াবীয়কে আঘাত করল, যারা সবাই ছিল সবল ও শক্তিশালী; একজনও পালাতে পারল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ সময়ে তাহারা মোয়াবের অনুমান দশ সহস্র লোককে আঘাত করিল; তাহারা সকলে বৃহৎকায় ও বলবান বীর, কিন্তু তাহাদের কেহ নিস্তার পাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ সময়ে তাহারা মোয়াবের অনুমান দশ সহস্র লোককে আঘাত করিল; তাহারা সকলে বৃহৎকায় ও বলবান বীর, কিন্তু তাহাদের কেহ নিস্তার পাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় তারা দশ হাজার মোয়াবীয়কে মেরে ফেলল। এই মোয়াবীয়েরা সবাই স্বাস্থ্যবান ও শক্তিশালী ছিল, কিন্তু তাদের একজন লোকও পালিয়ে যেতে পারে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তারা দশ হাজার মোয়াবীয়কে হত্যা করল। এই মোয়াবীয়রা সবাই স্বাস্থ্যবান ও শক্তিশালী ছিল, কিন্তু তাদের একজন লোকও পালিয়ে যেতে পারে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তারা প্রায় দশ হাজার মোয়াবীকে হত্যা করেছিল। এই মোয়াবীরা ছিল শক্ত সমর্থ যোদ্ধা, কিন্তু তবুও একজনও রক্ষা পেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মোয়াবের 10,000 সাহসী ও শক্তিশালী লোককে হত্যা করল| তাদের কেউ পালাতে পারে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের তারা মোয়াবের অনুমান দশহাজার লোককে হত্যা করল; তারা সব শক্তিশালী এবং সক্ষম পুরুষ ছিল। কেউই রক্ষা পেল না।