Judges 3:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদের পরে অনাতের পুত্র শম্গর গোচারনের পাঁচনী দ্বারা ফিলিস্তিনীদের ছয় শত লোককে আক্রমণ করলেন; ইনিও ইসরাইলকে নিস্তার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এহূদের পর এলেন অনাতের ছেলে শম্গর, যিনি বলদের অঙ্কুশ দিয়ে 600 ফিলিস্তিনীকে আঘাত করলেন। তিনিও ইস্রায়েলকে রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পরে অনাতের পুত্র শম্গর গোচারণের পাঁচনী দ্বারা পলেষ্টীয়দের ছয় শত লোককে আঘাত করিলেন; ইনিও ইস্রায়েলকে নিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পরে অনাতের পুত্র শম্গর গোচারণের পাঁচনী দ্বারা পলেষ্টীয়দের ছয়শত লোককে আঘাত করিলেন; ইনিও ইস্রায়েলকে নিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এহূদের পরে অনাতের ছেলে শম্গর শাসনকর্তা হলেন। তিনি গরু চরানো লাঠি দিয়ে পলেষ্টীয়দের ছ’শো লোককে মেরে ফেলেছিলেন। তিনিও ইস্রায়েলীয়দের রক্ষা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহূদের পরে অনাতের ছেলে শম্গর শাসনকর্তা হলেন। তিনি গরু চরানো লাঠি দিয়ে ফিলিস্তিনীদের ছ’শো লোককে হত্যা করেছিলেন। তিনিও বনি-ইসরাইলদের রক্ষা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনাকের পুত্র শমগর ছিলেন এহুদের পরবর্তী জননায়ক। ইনিও গরু চরানোর পাঁচন দিয়ে ছশো ফিলিস্তিনীকে হত্যা করে ইসরায়েলীদের উদ্ধার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদের পর আরও একজন লোক ইস্রায়েলবাসীদের বাঁচিয়েছিল| তার নাম অনাতের পুত্র শম্গর| শম্গর একটা গরু তাড়ানোর লাঠি দিয়ে 600 জল পলেষ্টীয়কে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এহূদের পরে শম্গর (অনাতের ছেলে) পরবর্তী শাসক ছিল, তিনি পশুপালন করার লাঠি দিয়ে পলেষ্টীয়দের ছয়শো লোককে হত্যা করলেন; ইনিও ইস্রায়েলকে বিপদ থেকে মুক্ত করলেন।