Judges 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের পরীক্ষা নেবার জন্য, অর্থাৎ মাবুদ তাদের পূর্বপুরুষদেরকে মূসার মাধ্যমে যেসব হুকুম দিয়েছিলেন, সেসব হুকুম তারা পালন করবে কি না, তা জানবার জন্যই এরা অবশিষ্ট রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির মাধ্যমে ইস্রায়েলীদের পূর্বপুরুষদের সদাপ্রভু যে আদেশগুলি দিয়েছিলেন, সেগুলি তারা পালন করে কি না, তা জানার জন্যই এই জাতিদের অবশিষ্ট রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা ইস্রায়েলের পরীক্ষার্থে, অর্থাৎ সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদিগকে মোশি দ্বারা যে সকল আজ্ঞা দিয়াছিলেন, সেই সকলেতে তাহারা কর্ণপাত করিবে কি না, তাহা যেন জানা যায়, এই জন্য অবশিষ্ট রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা ইস্রায়েলের পরীক্ষার্থে, অর্থাৎ সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদিগকে মোশি দ্বারা যে সকল আজ্ঞা দিয়াছিলেন, সেই সকল আজ্ঞায় তাহারা কর্ণপাত করিবে কি না, তাহা যেন জানা যায়, এই জন্য অবশিষ্ট রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশির মধ্য দিয়ে তাদের পূর্বপুরুষদের যে আদেশ দিয়েছিলেন তা এই ইস্রায়েলীয়েরা মেনে চলে কি না তা পরীক্ষা করবার জন্য এই সব জাতিকে রেখে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসার মধ্য দিয়ে তাদের পূর্বপুরুষদের যে হুকুম দিয়েছিলেন তা এই বনি-ইসরাইলরা মেনে চলে কি না তা পরীক্ষা করবার জন্য এই সব জাতিকে রেখে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের পরীক্ষার জন্য অর্থাৎ প্রভু মোশির মাধ্যমে তাদের পূর্বপুরুষদের যে সব আজ্ঞা দিয়েছিলেন সেগুলি তারা মেনে চলে কিনা তা জানার জন্যই এই জাতিগুলিকে অবশিষ্ট রাখা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীদের পরীক্ষা করার জন্য প্রভু তাদের থাকতে দিয়েছিলেন| তারা তাঁর আদেশ পালন করে কি না তিনি তা দেখতে চেয়েছিলেন| মোশির মাধ্যমে প্রভু সেইসব আজ্ঞা তাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা ইস্রায়েলের পরীক্ষার জন্য, অর্থাৎ সদাপ্রভু তাদের পিতৃপুরুষদেরকে মোশি মাধ্যমে যে সব আজ্ঞা দিয়েছিলেন, সে সব তারা পালন করে কি না, তা যেন জানা যায়।