Judges 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলরা মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতে লাগল ও তাদের আল্লাহ্‌ মাবুদকে ভুলে গিয়ে বাল দেবতা ও আশেরা দেবীদের সেবা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ ইস্রায়েলীরা তাই করল; তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গিয়ে বায়াল-দেবতাদের ও আশেরা-দেবীদের সেবা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিল, ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়া বাল দেবগণের ও আশেরা দেবীদের সেবা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিল, ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়া বাল দেবগণের ও আশেরা দেবীদের সেবা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতে লাগল। তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গিয়ে বাল দেবতাদের আর আশেরা দেবীদের পূজা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা মাবুদের চোখে যা খারাপ তা-ই করতে লাগল। তারা তাদের মাবুদ আল্লাহ্‌কে ভুলে গিয়ে বাল-দেবতাদের আর আশেরা দেবীদের পূজা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের অপ্রীতিকর আচরণ করতে লাগল। তারা তাদের ঈশ্বর প্রভুকে ভুলে গিয়ে বেলদেব ও অষ্টারোৎ দেবীর পূজা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দৃষ্টিতে ইস্রায়েলের লোকরা মন্দ কাজ করেছিল| তারা প্রভু, তাদের ঈশ্বরকে ভুলে গিয়ে বাল এবং আশেরার মূর্ত্তির পূজা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, তাই করল ও নিজেদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল। তারা বাল দেবতাদের ও আশেরা দেবীদের সেবা করল।