Judges 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইসরাইলের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্জ্বলিত হল, আর তিনি অরাম-নহরয়িমের বাদশাহ্‌ কূশন-রিশিয়াথয়িমের হাতে তাদেরকে বিক্রি করলেন, আর বনি-ইসরাইল আট বছর পর্যন্ত কূশন-রিশিয়া-থয়িমের গোলামী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধ ইস্রায়েলীদের বিরুদ্ধে প্রজ্বলিত হল, আর তিনি তাদের অরাম-নহরয়িমের রাজা সেই কূশন-রিশিয়াথয়িমের হাতে বিক্রি করে দিলেন, ইস্রায়েলীরা আট বছর যাঁর শাসনাধীন হয়ে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম-নহরয়িমের রাজা কূশন-রিশিয়াথয়িমের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, আর ইস্রায়েল-সন্তানগণ আট বৎসর পর্য্যন্ত কূশন-রিশিয়াথয়িমের দাসত্ব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম-নহরয়িমের রাজা কূশন-রিশিয়াথয়িমের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, আর ইস্রায়েল-সন্তানগণ আট বৎসর পর্যন্ত কূশন-রিশিয়াথয়িমের দাসত্ব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ইস্রায়েলের প্রতি সদাপ্র্রভুর ক্রোধ জ্বলে উঠল এবং তিনি অরাম-নহরয়িমের রাজা কূশন-রিশিয়াথয়িমের হাতে তাদের তুলে দিলেন। তারা আট বছর তাঁর অধীনে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইসরাইলের প্রতি মাবুদের রাগ জ্বলে উঠল এবং তিনি ইরাম-নহরয়িমের বাদশাহ্‌ কূশন্তরিশিয়াথয়িমের হাতে তাদের তুলে দিলেন। তারা আট বছর তাঁর অধীনে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসরায়েলীদের উপর প্রভু রুষ্ট হলেন। তিনি তাদের মেসোপটেমিয়ার রাজা কুশান-রিশাথায়িমের হাতে তুলে দিলেন। ইসরায়েলীরা আট বছর কুশান-রিশাথায়িমের অধীন হয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাদের ওপর ক্রুদ্ধ হলেন| তিনি অরাম নহরয়িমের রাজা কূশন-রিশিয়াথয়িমকে ইস্রায়েলীয়দের হারিয়ে তাদের শাসন করবার জন্য পাঠিয়ে ছিলেন| ইস্রায়েলীয়রা আট বছর সেই রাজার অধীনে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হল, আর তিনি অরাম-নহর য়িমের রাজা কূশন রিশিয়াথয়িমের হাতে তাদেরকে বিক্রি করলেন, আর ইস্রায়েলীয়রা আট বছর পর্যন্ত কূশন রিশিয়াথয়িমের দাসত্ব করল।